আফগান সীমান্তে বোমা হামলায় নিহত পাকিস্তানের ৭ সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত।নিহতদের মধ্যে ক্যাপ্টেন পদমর্যাদার একজন কর্মকর্তাও রয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে এই ঘটনাটি ঘটেছে। পাকিস্তানের সেনাবাহিনীর তরফে বলা হয়েছে, রবিবার(৯ জুন)আফগান সীমান্তের কাছে অবস্থিত পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালানো হয়েছে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় উন্নত বিস্ফোরক ডিভাইসের দিয়ে হামলা চালানো হয়। এতে ৬ সেনা সদস্য এবং ১ সেনা কর্মকর্তা নিহত হন।

স্থানীয় কর্মকর্তারা জানান, সেনাবাহিনীর এই গাড়িটি কাচি কামার এলাকায় যাওয়ার পথে পাঞ্জাবের মিয়ানওয়ালি জেলার সীমান্তবর্তী এলাকা সুলতানখেল গ্রামের কাছে হামলার কবলে পড়ে।পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃসেবা জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে এই হামলার বিষয়টি জানিয়েছেন।

এই বিবৃতিতে জানানো হয়েছে, নিহত সেনাসদস্যরা হলেন, ১)ক্যাপ্টেন মুহাম্মদ ফারাজ ইলিয়াস,বয়স ২৬ বছর, কাসুরের বাসিন্দা তিনি। ২) সুবেদার মেজর মুহাম্মদ নাজির, বয়স ৫০ বছর, স্কার্দুরের বাসিন্দা তিনি। ৩) ল্যান্স নায়েক মুহাম্মদ আনোয়ার, বয়স ৩৪ বছর। ৪) ল্যান্স নায়েক হুসেন আলী ৫) সিপাহী আসাদুল্লাহ, বয়স ৩৩ বছর। ৬) গিলগিটের ২৭ বছর বয়সী সিপাহী মনজুর হুসেন। ৭) রাওয়ালপিন্ডি জেলার ৩১ বছর বয়সী সিপাহী রশিদ মেহমুদ।

উল্লেখ্য পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ জানিয়েছে, ২০২১ সালে তালেবান প্রতিবেশী আফগানিস্তানের ক্ষমতায় বসার পর থেকেই পাকিস্তানে হামলার ঘটনা বেড়ে গেছে। গত বছর পাকিস্তানে ২৯টি আত্মঘাতী হামলার খবর পাওয়া গেছে। এতে মোট ৩২৯ জন নিহত হয়েছে।

সকালে ঘুম থেকে উঠলেই বমি বমি ভাব? এড়িয়ে না গিয়ে জানুন আসল কারণ

মৃত্যু তিথি জানা নেই? পিতৃপক্ষের এই বিশেষ দিনে করতে পারেন শ্রাদ্ধ, জেনে নিন নিয়ম

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?