এই মুহূর্তে

শত্রুর হাত থেকে দেশ বাঁচাতে হাতে রকেট লঞ্চার তুলে নিলেন টেনিস সুন্দরী

courtesy google

নিজস্ব প্রতিনিধি : টেনিস জগতের পরিচিত নাম এলিনা সভিতোলিনা। ৩০ বছর বয়সী ইউক্রেনের এই টেনিস তারকা একপর্যায়ে মেয়েদের র‍্যাঙ্কিংয়ের ৩ নম্বরেও উঠে এসেছিলেন। এছাড়াও ২০২০ সালে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জপদক জেতার পাশাপাশি খেলেছেন তিনটি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে। বর্তমানে র‍্যাঙ্কিংয়ের ২৩ নম্বরে আছেন এই টেনিস সুন্দরী। তবে টেনিস ভুবনের পরিচিত এই মুখকে এবার দেখা গেল ভিন্ন এক ভূমিকায়। টেনিসের বিরতিতে নিজ দেশ ইউক্রেনে ফিরে র‍্যাকেট নয়, হাতে তুলে নিয়েছেন রকেট লঞ্চার। শত্রুদের রকেট লঞ্চার দিয়েই জব্দ করবেন টেনিস সুন্দরী।

বর্তমানে ভয়াবহ যুদ্ধের সঙ্গে লড়ছে ইউক্রেন-রাশিয়া। এমতাবস্থায় শত্রু দেশের হাত থেকে ইউক্রনেকে বাঁচাতে এই উদ্যোগ নিয়েছেন তিনি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বিভিন্ন সময় এর দেশের পক্ষে কথা বলেছেন সভিতোলিনা। ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে সবাইকে সচেতন করার চেষ্টাও করে যাচ্ছেন ইউক্রেনের অন্যতম সেরা এই ক্রীড়াবিদ। এবার রকেট লঞ্চার হাতে ইউক্রেনের খারকিভ এলাকায় দেখা গেল তাঁকে।

এই নিয়ে সামাজিক মাধ্যমে রকেট লঞ্চার হাতে নিজের ছবি পোস্ট করেন সভিতোলিনা। তিনি লিখেন, ‘আমার মনে খারকিভের জন্য অনুভূতি রয়েছে। ১২ বছর বয়সে আমি যখন পেশাদার ক্যারিয়ারের পথচলা শুরু করি, তখন এই শহর আমাকে মায়ের মত আগলে রেখেছিল। যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, খেলার জগতে লড়াইয়ের অনুপ্রেরণা কোথা থেকে পাই? সেটা আমি পাই নিজের দেশ, নিজের মানুষ, আমার খারকিভ এবং আমাদের সুপারহিরোদের কাছ থেকে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যুদ্ধই কি শেষ পরিণতি? ইরানে মারাত্মক অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চিন

‘ইরান থাকুক বা না থাকুক, হরমুজ প্রণালী খুলবেই’, বৈঠকের আগে বড় মন্তব্য ট্রাম্পের!

PSL-এ বিশৃঙ্খলা, মাঠের মধ্যেই পাক বোলার উসমান তারিককে শিক্ষা দিলেন ড্যারিল মিচেল

রক্তে ভেজা স্কুলব্যাগ-জুতো! পাকিস্তানগামী বিমানে ইরানি প্রতিনিধিদলের সঙ্গে যারা গেলেন…

ইরান-আমেরিকার মধ্যে স্থায়ী চুক্তি নাকি ভয়াবহ যুদ্ধ? ইসলামাবাদের দিকে নজর বিশ্বের

RCB-এর বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেও ‘হতাশ’ বৈভব, জানালেন কারণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ