চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউক্রেনের বিরুদ্ধে লড়তে মধ্য এশিয়ার অভিবাসীদের সেনা হিসেবে ব্যবহার রাশিয়ার

নিজস্ব প্রতিনিধিঃ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বের ইতিহাসে এক কালো অধ্যায়। এই যুদ্ধের পড়ে পুতিনকে ‘খলনায়ক’ হিসেবেই বিবেচিত করেছে একাধিক রাষ্ট্র। তবে পুতিন নিজের সিদ্ধান্ত থেকে সরেননি। এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেল। ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়ানদের সশস্ত্র সেনাবাহিনীতে নিয়োগ করছেনা রাশিয়া । বরং মধ্য এশিয়ার অভিবাসী এবং প্রতিবেশী দেশগুলি থেকে সৈন্য নিয়োগ করছে রাশিয়া।

রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, রাশিয়ায় মধ্য এশিয়া থেকে অন্তত ৬ মিলিয়ন অভিবাসী রয়েছে। ক্রেমলিন সম্ভবত তাঁদের সেনাবাহিনীতে নিয়োগ করতে পারে। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সমালোচনা এড়াতে চাইছেন পুতিন। তাই দেশের কর্মীদের যুদ্ধক্ষেত্রে প্রাণ যাতে না যায় তাই অন্য দেশের সৈন্য বা অভিবাসীদের ব্যবহার করছে ক্রেমলিন, এমনটাই ধারণা আন্তর্জাতিক মহলের।    

যদিও যুদ্ধে রাশিয়া তাঁদের হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। মার্কিন কর্মকর্তারা গত মাসে দাবি করেছেন যে, রাশিয়ার যুদ্ধে নিহতের সংখ্যা হতাহতের সংখ্যা ৩০০,০০০ এর কাছাকাছি। যার মধ্যে ১২০,০০০ জন মারা গেছে এবং ১৮০,০০০ জন আহত হয়েছে।

জুনের শেষের দিকে রাশিয়া আর্মেনিয়ান এবং কাজাখিস্তানিদের লক্ষ্য করে মূলত সেনা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন দেয়। মোটা অঙ্কের বেতন ধার্য করা হয়। ইউক্রেনের লড়াইতে যোগ দিলে বেতন সহ দ্রুত নাগরিকত্ব দেওয়ার কথাও ঘোষণা করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় বন্দুকবাজের তাণ্ডব, হত আট শিশু

‘আর ভদ্রতা নয়’, মার্কিন চুক্তি প্রত্যাখ্যান করলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

চিনের হাফ ম্যারাথনে ইতিহাস গড়ল রোবট, মানুষকেও হারাল এআই প্রযুক্তি

আইওয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলির ঘটনায় ছড়িয়ে পড়ল ভয়াবহ আতঙ্ক

হরমুজ প্রণালি পেরনোর চেষ্টা করলেই হামলা! কড়া হুঁশিয়ারি আইআরজিসির

১২ টি যুদ্ধজাহাজ ও ১০ হাজার সেনা নিয়ে হরমুজ ঘিরল আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ