কিয়েভে ফের ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত অন্তত ২০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটো শীর্ষ সম্মেলন শুরুর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় ফের বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে এটি দ্বিতীয় বড় হামলা। এই হামলাতে কিয়েভে ১৪ জনসহ প্রায়  ২০ জনের মৃত্যু হয়েছে। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেনকো জানিয়েছেন হামলায় আহত হয়েছেন অন্তত ৪৬ জন।   

ইউক্রেনের কর্মকর্তাদের দাবি,  রাশিয়ার এই হামলায় বহু সাধারণ মানুষের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহে তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন  অনুষ্ঠিত  হবে। সেখানেই রাশিয়া-ইউক্রেনের মধ্যে টানা পাঁচ বছর ধরে চলা যুদ্ধের অবসানে ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের কথা রয়েছে। এর তার আগেই কিয়েভে রাতভর ভারী বোমাবর্ষণ করেছে মস্কো। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের   মা, বাবা ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

আরও পড়ুন: খামেনির দেহ সেই দেশে নিয়ে যাওয়া হবে,যাদের সঙ্গে ৮ বছর যুদ্ধ করেছিল ইরান

সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, রাতভর রাশিয়া ৬৮টি ক্ষেপণাস্ত্র ও ৩৫১টি ড্রোন নিক্ষেপ করে। স্থানীয় সময় রাত ১টা ৪০ মিনিটে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর আরও কয়েক দফায় হামলা হয়। বিমান হামলার  সংকেত বাজতেই বহু মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ভূগর্ভস্থ বাঙ্কারে চলে যান। হামলার আগের দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করেছিলেন, ন্যাটো সম্মেলনের আগে রাশিয়া নতুন করে বড় হামলা চালাতে পারে। সেই আশঙ্কাই সত্যি হয়েছে। অন্যদিকে সোমবার (৬ জুলাই) ট্রাম্প দাবি করেন, ইউক্রেন যুদ্ধের সমাধান অনেকের ধারণার চেয়েও কাছাকাছি। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার অগ্রগতি সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। 

 

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের