বিশ্ববাজারে সংকটের মাঝেই জ্বালানি তেল রপ্তানি বন্ধের ঘোষণা রাশিয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের চলমান ড্রোন হামলার প্রেক্ষাপটে নিজের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ নিরাপদ রাখতে রাশিয়া আগামী ৩১ জুলাই পর্যন্ত পেট্রোল ও গ্যাসোলিন রপ্তানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার রুশ সরকার এই সংক্রান্ত একটি নতুন নির্দেশ প্রকাশ করে, যা এখন তেল উৎপাদনকারী কোম্পানি সহ সমস্ত উৎপাদক প্রতিষ্ঠানগুলোর উপর প্রযোজ্য। এর আগে শুধুমাত্র মধ্যস্বত্বভোগী বা অনুৎপাদক প্রতিষ্ঠানগুলোর জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। তবে মঙ্গোলিয়ার মতো যেসব দেশ রাশিয়ার সঙ্গে আন্তর্জাতিক চুক্তি রয়েছে, তারা এই বিধিনিষেধের বাইরে থাকবে।

রাশিয়ার সরকার বলেছে, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির সঙ্গে দেশীয় চাহিদা মেটাতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি অবকাঠামো ও শোধনাগারগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে রপ্তানি সক্ষমতা দৈনিক প্রায় ১০ লাখ ব্যারেল হ্রাস পেয়েছে। বিশেষ করে উস্ট-লুগা ও প্রিমোস্ক বন্দরে ড্রোন হামলার পর আগুনে অনেক স্থাপনাগুলো নষ্ট হয়েছে। মার্চ মাসে রপ্তানি সক্ষমতা ৪০ শতাংশ কমে বর্তমানে ২০ শতাংশে নেমেছে, যা এখনও সংকটাপন্ন অবস্থা নির্দেশ করছে।

আরও পড়ুন: ৩৫০০ টাকা গ্যাস, ২০০০ টাকা আটা! যুদ্ধের জেরে সাহায্যের জন্য হাহাকার পাকিস্তানিদের 

রপ্তানির ওপর এই বাধার কারণে দেশীয় স্টোরেজ কেন্দ্রগুলো দ্রুত পূর্ণ হয়ে যাচ্ছে। শিল্প সূত্রের মতে, রপ্তানি পথ সীমিত হওয়ায় অতিরিক্ত সরবরাহ এড়াতে উৎপাদন কমাতে হতে পারে। যুদ্ধের আগে রাশিয়া তার মোট গ্যাসোলিন উৎপাদনের ১০-১২ শতাংশ বিশ্ববাজারে রপ্তানি করত। বর্তমানে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের মূল্যের ওপর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বিশ্ববাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আগামী রবিবার ওপেক প্লাস জোটের বৈঠকে উৎপাদন মাত্রা নিয়ে আলোচনা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। রাশিয়া বলেছে, এই পদক্ষেপ কেবল দেশীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর