দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুপ্তচর বৃত্তির দায়ে আটক সাংবাদিককে ছাড়া হবে না, আমেরিকাকে স্পষ্ট জানাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: গুপ্তচর বৃত্তির দায়ে আটক মার্কিন সংবাদপত্র ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এর সাংবাদিক ইভান গার্শকোভিচকে মুক্তি দেওয়া হবে না বলে আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিল রাশিয়া। রবিবার ফোনালাপের সময়ে ধৃত সাংবাদিককে মুক্তি দেওয়ার জন্য রুশ বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভকে অনুরোধ জানান মার্কিন বিদেশ মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। জবাবে ল্যাভরভ জানিয়ে দেন, গার্শকোভিচকে ছাড়ার কোনও প্রশ্নই নেই। দেশের গোপন তথ্য আমেরিকাকে পাচারের জন্য রাশিয়ার আদালতে তাঁর বিচার হবে। পাশাপাশি ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিককে গ্রেফতারি নিয়ে মনগড়া প্রচার না করার জন্যও মার্কিন বিদেশ মন্ত্রীকে সতর্ক করে দিয়েছেন তিনি।

গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক ইভান গার্শকোভিচকে গ্রেফতারের কথা জানায় রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি। এক বিবৃতিতে রুশ গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয, গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করার সময় গার্শকোভিচকে ইউরাল পর্বতাঞ্চলের ইয়েকাতেরিনবার্গ শহর থেকে হাতেনাতে পাকড়াও করা হয়। ওয়াল স্ট্রিট জার্নালের মস্কো ব্যুরোর সাংবাদিক হিসেবে কর্মরত  ইভান মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তির কাজে লিপ্ত ছিলেন।

ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিকের আটকের খবর জানার পরেই আসরে নামে বাইডেন প্রশাসন। ইভান গার্শকোভিচকে মুক্তি দেওয়ার দাবি জানান খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার পরে এদিন রুশ বিদেশ মন্ত্রী সের্গেই ল্যাভরভকে ফোন করে একই অনুরোধ জানান মার্কিন বিদেশ মন্ত্রী। কিন্তু সেই অনুরোধ সরাসরি খারিজ করে দিয়েছেন রুশ বিদেশ মন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ