ভূমিকম্পের পর সুনামিতে ভাসছে হাওয়াই, জাপানে ১৯ লক্ষ মানুষ বিপদে, রাশিয়ায় ৩০টি আফটারশক

সাত দশকের মধ্যে এমন জোরালো ভূমিকম্প দেখেনি রাশিয়া। বুধবার স্থানীয় সময় সকাল ৮ টা ২৫ মিনিটে কম্পন অনুভূত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাত দশকের মধ্যে এমন জোরালো ভূমিকম্প দেখেনি রাশিয়া। বুধবার স্থানীয় সময় সকাল ৮ টা ২৫ মিনিটে কম্পন অনুভূত হয়েছে। বুধবার ভোরে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলীয় কামচাটকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। পাশাপাশি কেঁপে উঠেছে আমেরিকা, জাপান, হাওয়াই। প্রশান্ত মহাসাগরে মহাপ্রলয় শুরু হয়েছে, ভুমিকম্পের পর সুনামিতে ভাসছে আমেরিকার রাশিয়া। রিখটার স্কেলে রাশিয়ার ভূকম্পের তীব্রতা ছিল ৮.৮। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) অনুসারে, সমুদ্রের তলদেশে ভূমিকম্পটি হয়েছে, যার পর জাপান এবং মার্কিন সংস্থাগুলি সুনামি সতর্কতা  জারি করেছিল।

শুধু রাশিয়া নয়, রাশিয়ার উপকূলের পাশাপাশি জাপান এবং আমেরিকার ক্যালিফোর্নিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রে তিন ফুট উঁচু ঢেউ উঠতে পারে। এর ফলে অনেক এলাকায় ধ্বংসযজ্ঞ হতে পারে। সেটাই হয়েছে। ইতিমধ্যেই রাশিয়ার কুরিল দ্বীপে প্রায় ২৭০০ জনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। জাপানে সুনামি সতর্কতা জারির পর ১৯ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। দেশের অনেক উপকূলীয় অঞ্চলে সুনামির কারণে ধ্বংসযজ্ঞের সম্ভাবনা রয়েছে। মধ্য ও দক্ষিণ আমেরিকার অনেক দেশও সুনামি সতর্কতা জারি করেছে। চিলি থেকে পেরু, ইকুয়েডর, মেক্সিকো এবং পানামা পর্যন্ত একটি সতর্কতা জারি করা হয়েছে।

রাশিয়ার কামচাটকায় ৮.৮ মাত্রার ভূমিকম্পের পর এখনও পর্যন্ত প্রায় ৩০টি আফটারশক অনুভূত হয়েছিল। হাওয়াইয়ের গভর্নর জোশ গ্রিন জানিয়েছেন যে, আমেরিকার হাওয়াইতে ছয় ফুট উঁচু সমুদ্রের ঢেউ দেখা গিয়েছে। গুয়ামেও তিন ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। জাপানের চিবার কুজুকুরি সমুদ্র সৈকতে ছোট ছোট সুনামির ঢেউ উঠতে দেখা গিয়েছে। জাপানের হোক্কাইডোতে সুনামির সতর্কতা জারির পর লোকজন ভবনের ছাদে জড়ো হয়েছে। ইকুয়েডরে তিন মিটার পর্যন্ত উঁচু সমুদ্রের ঢেউ উঠতে পারে। রাশিয়ায় ভূমিকম্পের পর, হনোলুলু এবং হাওয়াইয়ের সমুদ্র সৈকত থেকে মানুষ ফিরে আসছে। হাওয়াইয়ের সমুদ্র সৈকত থেকে দূরে থাকতে বলা হয়েছে। সুনামির সতর্কতার পর জাপানের মানুষ ছাদে উঠে পড়ে। ভবনের ছাদে লোকজনকে দেখা যাচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, হাওয়াই, চিলি, জাপান এবং সলোমন দ্বীপপুঞ্জের আশেপাশে এক থেকে তিন মিটার উঁচু ঢেউ উঠতে পারে। জাপানের ১৬টি স্থানে সুনামি রেকর্ড করা হয়েছে। এই সময়ে ৪০ সেমি উঁচু সমুদ্র ঢেউ দেখা গেছে। ইশিনোমাকি বন্দরে পঞ্চাশ সেমি উঁচু সমুদ্র ঢেউ উঠেছে। এদিকে রাশিয়ায় ভূমিকম্পের পর ক্যালিফোর্নিয়া এবং হাওয়াইয়ের উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি হয়েছে।

রাশিয়ার ভূমিকম্পে একটি কিন্ডারগার্টেন স্কুলের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ভূমিকম্পের সময় ভবনে কেউ ছিল না। সুনামির সতর্কতার পরিপ্রেক্ষিতে, হাওয়াইতে তীব্র যানজট দেখা গিয়েছে। সুনামির সতর্কতার পর স্থানীয়রা, পর্যটকরা হাওয়াই ছেড়ে যাচ্ছেন। এখানে তিন থেকে ১২ ফুট উঁচু সমুদ্রের ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। জাপানে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খালি করা হয়েছে। বর্তমানে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় সুনামির কোনও আশঙ্কা নেই। তবে জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। ইতিমধ্যেই একাধিক ভিডিও ভাইরাল হয়েছে।যেখানে একাধিক ভবন, জানালা কাঁপতে দেখা গিয়েছে।  তবে জাপানে জুলাই মাসে ৫ টি ভূমিকম্প অনুভূত হয়েছে। 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল