রুশ জাহাজে নিষেধাজ্ঞা, বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করল মস্কো্

রাশিয়ার এমন কড়া অবস্থানে সিঁদূরে মেঘ দেখছেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আর্থিকভাবে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে আমরিকার দাসত্ব করতে শুরু করে দিয়েছে শেখ হাসিনা সরকার। ওয়াশিংটনকে খুশি রাখতে রূপপুর পরমাণু কেন্দ্রের জন্য যন্ত্রপাতি নিয়ে আসা রুশ জাহাজকে দেশের কোনও বন্দরে নোঙরের অনুমতি দেওয়া হয়নি। উল্টে যে সব রুশ জাহাজের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করেছে সেই জাহাজ ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আর তাতেই চটেছে রাশিয়ার বিদেশ মন্ত্রক। মঙ্গলবারই মস্কোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল হাসানকে ডেকে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। মার্কিন দাসত্বের পথ থেকে না বেরিয়ে এলে যে বাংলাদেশের সঙ্গে কোনও সম্পর্ক রাখা হবে না তাও স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার এমন কড়া অবস্থানে সিঁদূরে মেঘ দেখছেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা।

রাশিয়ার সহযোগিতায় রূপপুরে গড়ে উঠছে পারমাণবিক বিদ্যু‍ৎ কেন্দ্র। আর ওই কেন্দ্রের জন্য যন্ত্রপাতি নিয়ে গত ডিসেম্বরে বাংলাদেশে পৌঁছয় এম ভি উরসা নামে একটি রুশ জাহাজ।নিষেধাজ্ঞা থাকা ওই জাহাজকে নোঙর করতে দিলে ফল ভাল হবে না বলে হুঁশিয়ারি দেয় ওয়াশিংটন। আর তাতেই সুড়সুড় করে ওই জাহাজ দেশের কোনও বন্দরে ভিড়তে পারবে না বলে জানিয়ে দেয় প্রধানমন্ত্রীর কার্যালয়। বেশ কয়েক মাস মালপত্র বোঝাই করে জাহাজটি একের পর এক দেশের জলসীমায় অবস্থান করছে।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির অনুরোধে বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছিল রাশিয়া। আর আমরিকা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাক সেনাদের গণহত্যা-গণধর্ষণকে সমর্থন জানিয়েছিল। সেই আমেরিকার কথায় রাশিয়ার জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেওয়ার বিষয়টি মানতে পারেনি মস্কোর বিদেশ মন্ত্রকের কর্তারা। মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিজেদের অসন্তোষ জানানোর পাশাপাশি সম্পর্ক চুকিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা