মাঝআকাশে ভেঙে পড়ল রাশিয়ার সামরিক বিমান, মৃত ২৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই সামনে এল এক মর্মান্তিক বিমান দুর্ঘটনার খবর। মাঝআকাশে ভেঙে পড়ল রাশিয়ার সামরিক বাহিনীর একটি পরিবহন বিমান, যার ফলে প্রাণ হারালেন বিমানে থাকা সকল ২৯ জন আরোহী। বুধবার রুশ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি ছিল একটি An-26 মডেলের সামরিক পরিবহন বিমান। ওই বিমানে মোট ২৯ জন ছিলেন, যার মধ্যে ২৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছলেও কাউকেই জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ঘনিষ্ঠ হতে বাধা! বাসর রাতে স্বামী জোর করে স্পর্শ করতেই ভয়ঙ্কর কাণ্ড ঘটাল নববধূ

রুশ সংবাদ সংস্থা টাস-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে বিমানের সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রসংলগ্ন একটি পাথুরে অঞ্চলে ধাক্কা মেরে কৃষ্ণ সাগরে ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলের অবস্থান চিহ্নিত করা গেলেও কী কারণে এই বিপর্যয় ঘটল, তা এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, রাশিয়ার আরেক সংবাদ সংস্থা সূত্রে দাবি করা হয়েছে, যান্ত্রিক ত্রুটিই এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রকের তরফে কোনও চূড়ান্ত বক্তব্য সামনে আসেনি।

একাধিক আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৪ সালে ইউক্রেন থেকে অধিগ্রহণ করা ক্রিমিয়া উপদ্বীপের কাছাকাছি এলাকাতেই এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় রাশিয়ার সামরিক বিমান পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতে প্রতিরোধ করতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

দেখতে হুবহু প্রধানমন্ত্রীর মতো! নবদ্বীপে ঝালমুড়ির ঠোঙা হাতে কে এই ব্যক্তি?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

মমতাই সুপ্রিমো! দলের রাশ ধরে রাখতে তড়িঘড়ি কমিশনকে চিঠি দিল কালীঘাট তৃণমূল

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট

সকালের ব্যস্ততা এড়াতে রান্নার ঝামেলা শেষ! ঝটপট বানান এই সুস্বাদু নো কুক টিফিন