জেলেনস্কির শহরে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ১০

ইউক্রেনের মধ্যঞ্চলীয় এই শহরে মঙ্গলবার ভোরে হামলা চালিয়েছে রুশ সেনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভি রি’এর আবাসিক এলাকায় রাশিয়ার তরফে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হলেন কম করে ১০ জন মানুষ। ইউক্রেনের মধ্যঞ্চলীয় এই শহরে মঙ্গলবার ভোরে হামলা চালিয়েছে রুশ সেনা। এই হামলায় আরও ২৫ জন মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, নিপ্রোপিত্রোভস্ক অঞ্চলের মেয়র সেরহি লিসাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জানিয়েছেন, ‘সেখানে মৃত ও আহতরা আছে। ক্রিভি রি’তে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে’। অন্যদিকে নিজের জন্মস্থান শহরে এই হামলার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ক্রিভি রি শহরের মেয়র ওলেক্সান্ডার ভিলকুল বলেন, ‘মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১০ হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও একজন আটকে আছে এবং ২৮ জন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’ ক্রিভি রি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলির মধ্যে একটি পাঁচতলা আবাসিক ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সেনার তরফে জানানো হয়েছে, রাজধানী কিয়েভেও মঙ্গলবার ভোরে রুশ সেনা বিমান হামলা চালিয়েছে। সেই হামলার সময় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেন ইউক্রেনের সেনা।

রাখি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, শুভ কাজে কতটা প্রভাব ফেলবে?

৮ জুনের পর সতর্ক থাকুন! শুক্রের অবস্থান বদলে সমস্যায় পড়বেন এই ৪ রাশির জাতকরা

লাল লঙ্কা-লবঙ্গ সহ এই মশলা পোড়ালে হবে মুশকিল আসান! মেনে চলুন নিয়ম

৩১ মে রাহুর গতিপথ পরিবর্তন, অভাবে মুড়ে যাবে ৪ রাশির জাতকের জীবন

আজকের রাশিফল: ওষুধের ব্যবসায়ীদের আজ বিশেষ দিন, প্রচুর লাভ হবে…

কার মাথায় উঠবে অরেঞ্জ ক্যাপ? বৈভবের সঙ্গেই দৌড়ে রয়েছেন শুভমন ও সাই সুদর্শন

আগামী ৩ জুন স্বপ্নপূরণ হচ্ছে কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারের

মাথায় নেই সন্দীপের হাত, চাকরি গেল ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষের

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ