পা নেই, হাতের উপর ভর করেই এভারেস্ট জয় করলেন প্রাক্তন রুশ সেনা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ রুশ পর্বতারোহী রুস্তম নাবিয়েভ আবারও প্রমাণ করলেন, মানুষের অদম্য ইচ্ছাশক্তির কাছে যেকোনো বাঁধাই তুচ্ছ। দুই পা হারানোর পরও থেমে না গিয়ে তিনি ইতিহাস গড়লেন বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে। কৃত্রিম অঙ্গ ছাড়াই শুধুমাত্র দুই হাতের ওপর ভর দিয়ে এভারেস্ট চড়লেন তিনি। বিশ্বের প্রথম দ্বিপদকায় ব্যক্তি হিসেবে নতুন এক দৃষ্টান্ত গড়লেন তিনি।

২০১৫ সালে ব্যারাক ধসে পড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হন নাবিয়েভ। সেই দুর্ঘটনায় তিনি দুই পা হারান। কিন্তু হতাশার কাছে হার না মেনে পুনর্বাসনের সময় থেকেই নিজেকে গড়ে তোলেন নতুনভাবে। ধীরে ধীরে যুক্ত হন বিভিন্নি কাজকর্মের সঙ্গে এবং পর্বতারোহণে। এভারেস্টের চূড়ায় পৌঁছে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি ছাড়েন নাবিয়েভ। ছবিতে তাঁর হাতে ছিল একটি ফলক, যেখানে লেখা ছিল, “যারা ভেবেছিল পতনের পরেই জীবন শেষ হয়ে যায়, তাদের জন্য। রুস্তম নাবিয়েভ, এভারেস্ট ২০২৬।”

 

View this post on Instagram

 

A post shared by Рустам Набиев (@rustam_nabiev92)

আরও পড়ুনঃ ইরান সংকটের জেরে ছেলের বিয়েতে অনুপস্থিত থাকতে পারেন ট্রাম্প

আবেগঘন ওই পোস্টে নাবিয়েভ লেখেন, “মানব ইতিহাসে প্রথমবারের মতো আমি শুধুমাত্র আমার হাত ব্যবহার করে এভারেস্টের চূড়ায় পৌঁছেছি। আমি এই অর্জন উৎসর্গ করছি তাদের জন্য, যারা জীবনের কঠিন মুহূর্তে হাল ছেড়ে দিতে চান। যতক্ষণ প্রাণ আছে, ততক্ষণ লড়াই চালিয়ে যেতে হবে।” তার এই অবিশ্বাস্য সাফল্যে সোশ্যাল মিডিয়ায় প্রশংসার জোয়ার বইছে। অনেকে তাকে “অনুপ্রেরণার প্রতীক” আখ্যা দিয়েছেন। কেউ লিখেছেন, “আপনি প্রমাণ করেছেন, মানুষের ভেতরের শক্তিই সবচেয়ে বড় শক্তি।” আবার কেউ বলেছেন, “আপনার এই জয় পৃথিবীর লাখো মানুষকে নতুন করে বাঁচার সাহস দেবে।”

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস