OpenAI-র CEO পদে ফিরছেন না স্যাম অল্টম্যান

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: অপমানের অন্ন খেতে নারাজ তিনি। কৃত্রিম মেধাভিত্তিক প্রযুক্তি সংস্থা ওপেনএআইয়ের সিইও পদে ফিরতে অস্বীকার করলেন চ্যাটজিপিটির স্রষ্টা স্যাম অল্টম্যান। ওপেনএআইয়ের পরিচালকদের তিনি জানিয়ে দিয়েছেন, ‘যেভাবে তাঁকে অপমান করা হয়েছে, তা ভুলবেন না তিনি।’ আর অল্টম্যান সিইও পদে ফিরতে অস্বীকার করায় ওপেনএআইয়ের অন্তর্বর্তী সিইও পদে নিয়োগ করা হয়েছে টুইটচের প্রাক্তন প্রধান এমেট শিয়ারকে।

 গত শুক্রবার আচমকাই ওপেনএআইয়ের সিইও পদ থেকে সরানো হয় কৃত্রিম মেধা চ্যাটজিপিটি-র ‘স্রষ্টা’ স্যাম অল্টম্যানকে। সংস্থার তরফে জানানো হয়, স্যামের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার উপর আস্থা হারিয়েছেন ওপেনএআইয়ের পরিচালকরা। সেই কারণেই তাঁকে সিইও পদ থেকে ছাঁটাই করা হয়েছে। অল্টম্যানের জায়গায় দায়িত্ব সামলানোর দায়িত্ব দেওয়া হয় মিরা মুরাটি। শিগগিরই সংস্থায় নতুন সিইও নিয়োগ দেওয়া হবে। স্যাম অল্টম্যানকে বরখাস্তের ঘটনায় প্রযুক্তি বিশ্বে ব্যাপক শোরগোল পড়ে যায়। যদিও বরখাস্ত হওয়ার পরেও ওপেনএআইয়ের পরিচালকদের সিদ্ধান্ত নিয়ে বিরূপ মন্তব্য করেননি অল্টম্যান। উল্টে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন, ‘ওপেনএআই-এ আমি যে সময় কাটিয়েছি, তা ভাল ছিল। ব্যক্তিগতভাবে আমার জীবনে এই সিদ্ধান্ত অনেক বদল আনবে। আশা করি বিশ্বেরও কিছুটা পরিবর্তন হবে। পরবর্তী কালে আমি কী করব, তা নিয়ে পরে বলব।’

চ্যাটজিপিটির উদ্ভাবককে এভাবে ছাঁটাই করা মানতে পারেননি অনেকেই। তার মধ্যে উল্লেখযোগ্য ওপেনআইয়ের অন্যতম বিনিয়োগকারী থ্রাইভ ক্যাপিটাল। শেয়ারগ্রহীতাদের চাপের মুখে ফের সংস্থার সিইও পদে যোগ দেওয়ার জন্য চ্যাটজিপিটির স্রষ্টাকে অনুরোধ জানিয়েছিলেন ওপেনএআই পরিচালকরা। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেননি অল্টম্যান।  

 

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের