মারিউপোলের বসতি, হাসপাতালের ওপর নির্বিচারে গোলা বর্ষণ, প্রমাণ দিল উপগ্রহ চিত্র

রাশিয়ার ছোঁড়া গোলাগুলির আঘাতে এই শহরের ১৫৮২ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামরিক অভিযানের নামে যে আগ্রাসন চালাচ্ছে রুশ সেনা তাতে সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে ইউক্রেনের সাধারণ মানুষ, ইউক্রেন রাশিয়া সংঘাতের প্রথম দিন থেকেই এই অভিযোগ করে আসছে ইউক্রেন। বিমানবন্দর, বন্দর শহর তো বটেই ইউক্রেনের একাধিক শহর এবং বসতি, রাস্তা এমনকি হাসপাতালেও গুলি গোলা বর্ষণ করছে রুশ সেনা, রাশিয়ার বিরুদ্ধে বারংবার ওয়েম্ন অভিযোগ তুলেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে প্রতিবারই জেলেনস্কির এই সমস্ত অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেন রুশ সেনার দিকে অভিযোগের আঙুল তুলে বলে যে, ইউক্রেনীয় শহর মারিউপোলের একাধিক হাসপাতালের ওপর বোমা বর্ষণ করেছে রাশিয়া। প্রতিবারের মতো ইউক্রেনের এই অভিযোগও উড়িয়ে দিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের এই অভিযোগের সপক্ষে প্রমাণ হিসাবে এবার সামনে এল উপগ্রহ চিত্র, যেখানে দেখা যাচ্ছে রুশ গোলার আঘাতে রাতারাতি ধবংসস্তূপে  পরিণত হয়েছে মারিউপোলের একাধিক বসতি, হাসপাতাল। 

ইউক্রেনের ছবির মতো সাজানো একাধিক শহরের ওপর কি ধ্বংসলীলা চালিয়েছে রাশিয়া তার প্রমাণস্বরূপ সম্প্রতি সামনে এসেছে একাধিক উপগ্রহ চিত্র। তাতেই দেখা গিয়েছে মারিউপোল, কিয়েভ, সুমিসহ ইউক্রেনের শহরের হাসপাতালগুলোকেও ছাড় দেয়নি রাশিয়া। মারিউপোলের পরপর দুটি হাসপাতালের অর্ধেকেরও বেশী অংশ রুশ গোলার আঘাতে ধবংস হয়ে গিয়েছে। দিন কয়েক আগে জেলেনস্কি ইউক্রেনীয় হাসপাতালে হামলা চালানোর যে অভিযোগ এনেছিলেন সেটা আসলে সত্যি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘হাসপাতালের বিছানায় শুয়ে যারা কেমো নিয়ে ক্যানসারের মতো মারণ রোগের সঙ্গে লড়াই চালাচ্ছে, কিংবা প্রসূতি বিভাগে ভর্তি রয়েছেন যে হবু মায়েরা তাঁরা কি করে রুশ সেনার জন্য বিপদজনক হতে পারে। তাঁরা কি এই অবস্থায় রুশ সেনাদের লক্ষ্য করে মিশাইল ছুঁড়বে?

জানা যাচ্ছে, উচ্চ-রেজোলিউশনের ওই উপগ্রহ চিত্রগুলি কৃষ্ণ সাগর বন্দর শহরের পশ্চিম অংশে প্রথমে আগুন দেখায়। পরে একটি বেসরকারি মার্কিন কোম্পানি ম্যাক্সার টেকনোলজিসের শনিবার সকালে তোলা ছবিতে কয়েক ডজন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বহুতল অ্যাপার্টমেন্ট ভবন দেখা গিয়েছে।  রুশ হামলার আগে ওই বহুতল এলাকাগুলিই ইউক্রেনের মারিউপোলের বসতি ছিল। এই সমস্ত উপগ্রহ ছবিগুলি প্রমাণ করে যে ওই বসতিগুলির কীভাবে নির্বিচারে হামলা চালিয়েছে  রাশিয়া। ওই সংস্থা প্রতিটি উপগ্রহ চিত্রেরই একটি করে বিফোর, আফটার ছবি দিয়েছে। অর্থাৎ হামলার আগে ওই এলাকাগুলো কি অবস্থায় ছিল এবং হামলার পরে এলাকাগুলির কি অবস্থা হয়েছে। 

উল্লেখ্য, শুক্রবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় এখনও পর্যন্ত রুশ হামলায় সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে ইউক্রেনের এই মারিউপোল শহর। রাশিয়ার ছোঁড়া গোলাগুলির আঘাতে এই শহরের ১৫৮২ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। প্রতিদিনই মৃতের সংখ্যা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে ইতিমধ্যেই মারিউপোলসহ একাধিক শহরে গন কবর দেওয়া শুরু হয়েছে।  

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই বিপত্তি! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল