একদিনেই ৮ জনকে ফাঁসিতে ঝোলাল সৌদি আরব, কোন অপরাধে চরম দণ্ড?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শিরোনামে সৌদি। মধ্যপ্রাচ্যের এই দেশটি বিখ্যাত তেলের জন্য। এবার সৌদি আরবে এক দিনে আট জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রবিবার এই তথ্য প্রকাশ করেছে সেদেশের জাতীয় সংবাদমাধ্যম। এই ঘটনা প্রকাশ পেতেই চারদিকে পড়ে গিয়েছে হৈ চৈ। এমনিতেও সৌদি আরবে একের পর এক মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। সাজা হিসাবে প্রাণহরণকে নজিরবিহীন গতিতে বৃদ্ধি করেছে সৌদি। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, সৌদি আরবে মাদক চোরাচালান নিয়ে এখন কঠোর দমননীতি চলছে। তারপর থেকেই সৌদিতে মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হওয়ার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

মৃত্যুদণ্ড সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে জাতীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। তারা জানিয়েছে, শনিবার নাজরান অঞ্চলে চার জন সোমালি ও তিন জন ইথিওপীয় নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি। এই বিদেশিদের বিরুদ্ধে সৌদি আরবে ‘হাশিশ’ চোরাচালানের অভিযোগ ছিল। এরা ছাড়াও সৌদি আরবে আরও এক নাগরিকেরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে কারণ ওই ব্যক্তি তার মাকে হত্যা করেছিল।

সৌদি আরবে চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত অন্তত ২৩০ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকের মৃত্যুদণ্ড হয়েছে মাদক-জনিত অপরাধের জন্য। এই অপরাধে অন্তত ১৫৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি। গত বছর ২০২৪ সালে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এর আগে এত মৃত্যুদণ্ড একসঙ্গে ১৯৯০ সালে দেওয়া হয়েছিল। কিন্তু ২০২৪ সালের মৃত্যুদণ্ডের পরিসংখ্যানের কাছে ৩৫ বছর আগের সর্বোচ্চ রেকর্ডও হার মেনেছে। কিন্তু চলতি বছরে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ২০২৪ কেও ছাড়িতে যেতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন মাদক চোরাচালান নিয়ে কঠোর হয়েছে সৌদি। যে ব্যক্তিই হাতেনাতে মাদক চালানে ধরা পড়ছে তাঁকেই তুলে দেওয়া হচ্ছে কাঠগড়ায়। চলছে মামলা। দীর্ঘদিন ধরে মামলা চলার পর দিয়ে দেওয়া হচ্ছে মৃত্যুদণ্ড। ২০২২ সালের আগে প্রায় তিন বছর সেদেশে কোনও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। ২০২২ সালের শেষ দিকে সৌদি আরবের সরকার আবারও সর্বোচ্চ এই সাজা কার্যকর করা শুরু করে। তারপর থেকে মাদক সংযোগে জড়িত থাকার অপরাধে ২০২২ সালে ১৯ জন, ২০২৩ সালে ২ জন এবং ২০২৪ সালে ১১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি আরবে মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার বিষয়ে আগেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কড়া সমালোচনা করেছে। তাতে লাভ বিশেষ হয়নি। সৌদি চলেছে তার আপন খেয়ালে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল