নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না তাঁকে! আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্জেন্টিনার ফুটবলের এক গৌরবময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে জাতীয় দলকে বিদায় জানালেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। স্পেনের কাছে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পরই আনুষ্ঠানিকভাবে বুট তুলে রাখার ঘোষণা দিলেন এই আর্জেন্টাইন তারকা। বর্তমানে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে খেলছেন ৩৮ বছর বয়সী ওতামেন্দি। বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত প্রকাশ করেন তিনি।

বিদায়বার্তায় ওতামেন্দি বলেন, ‘ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখেছি। ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু দেশের হয়ে খেলতে পারাই আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’ বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হয়ত ভাগ্য চেয়েছিল আমার শেষ ম্যাচটি বিশ্বকাপের ফাইনালেই হোক। আমরা কাঙ্ক্ষিত ফল পাইনি, তবে মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। কারণ শেষ মুহূর্ত পর্যন্ত দল লড়াই করেছে, আর আমি নিজের সবটুকু উজাড় করে দিয়েছি।’

আরও পড়ুন: আইফোনের বদলে পার্সেলে মিলল তেল! ই-কমার্স সংস্থাকে মোটা অঙ্ক ফেরতের নির্দেশ আদালতের

দীর্ঘ পথচলায় পাশে থাকা সমর্থকদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানান এই অভিজ্ঞ সেন্টার-ব্যাক। তার কথায়, ‘আপনাদের ভালোবাসাই আমাদের বিশ্বাস দিয়েছে যে, জাতীয় সংগীতের সময় আমরা শুধু ১১ জন ফুটবলার নই, কোটি আর্জেন্টাইন মানুষের স্বপ্ন বহন করি।’ এর আগেই ওতামেন্দি ইঙ্গিত দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে জাতীয় দলের জার্সিতে তার শেষ আসর। ফাইনাল শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই সেই সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন তিনি। আর্জেন্টিনার হয়ে ওতামেন্দির আন্তর্জাতিক ক্যারিয়ার ছিল ঈর্ষণীয়। ১৩৯টি আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমে করেছেন ৮টি গোল। দেশের হয়ে খেলেছেন চারটি বিশ্বকাপে ২০১০, ২০১৮, ২০২২ এবং ২০২৬ সালে। ২০২২ কাতার বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পান তিনি, আর ২০২৬ আসরে দলকে পৌঁছে দেন রানার্স-আপ অবস্থানে। এছাড়া ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমা জয়ী আর্জেন্টিনা দলেরও অন্যতম ভরসার নাম ছিলেন নিকোলাস ওতামেন্দি।

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

রাজাকে বলির খবরে সতীকুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন রানি, খণ্ডরুই রাজবাড়ির অজানা গল্প গায়ে কাঁটা দেবে গায়ে

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের