দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের রক্তে ভিজল পাকিস্তানের মাটি, জঙ্গি -পুলিশ বন্দুকযুদ্ধে নিহত ১৩

courtesy google

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের এক নিরাপত্তা চৌকিতে হামলা চালাল সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে বেলুচিস্তান প্রদেশের কালাত জেলার জোহানে অঞ্চলে। এই ঘটনায় দেশটির ফ্রন্টিয়ার কর্প্সের ৭ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পূর্বে চেকপোস্টে নিযুক্ত ছিল নিহত এই ৭ জন ফ্রন্টিয়ার কর্প্সের সদস্যরা।

এই ঘটনা নিয়ে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর)এক বিবৃতিতে জানিয়েছেন, শুক্রবার রাতে শাহ মারদানের কাছে সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালায়। এতে আমাদের সেনারা বীরত্বের সঙ্গে লড়াই করে। পাল্টাপাল্টি হামলায় ৬ জন সন্ত্রাসীও নিহত হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছে ৪ জন। সন্ত্রাসীদের সঙ্গে তীব্র গোলাগুলিতে আমাদের আরও ৭ জন সেনা নিহত হয়েছেন।

একইসঙ্গে আইএসপিআর জানিয়েছে, সন্ত্রাসীরা হামলার সময় রকেট, হ্যান্ড গ্রেনেড এবং ভারী অস্ত্র ব্যবহার করেছে। ফলে হামলার তীব্রতা অনেক বেশি ছিল। 

এই নিয়ে দেশটির পুলিশ জানিয়েছেন, হামলায় আগে ওই এলাকা আগে থেকেই ঘিরে রাখে সন্ত্রাসীরা। এরপরেই সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের তীব্র যুদ্ধ বাঁধে। গোলাগুলি শুরু হয়। প্রায় তিনঘণ্টা ধরে চলে গোলাগুলি। চারিদিকে তাজা রক্ত পড়ে রয়েছে। হামলার খবর পেয়েই দ্রুত সেখানে যায় দেশটির ফ্রন্টিয়ার কর্প্সের আরেক দল। শেষ পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি। দেশটিতে এই গোষ্ঠিটি নিষিদ্ধ হিসেবে ঘোষিত রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

অন্ত্রাশয় ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, মারণ ব্যাধিতে আক্রান্তের কথা প্রকাশ্যে আনলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী

শুধু ইরান নয়, ভারতেও একটি অভিযান চালানো শুরু করেছে ইজরায়েল

হরমুজ থেকে মাইন অপসারণ অভিযানে গিয়ে বানরের আক্রমণের শিকার মার্কিন সেনা

আমেরিকার বিমানঘাঁটিতে ভয়াবহ টর্নেডো, জরুরি অবস্থা ঘোষণা

হরমুজ পেরাতে ‘বন্ধু দেশ’দের দিতে হবে না কর! বড় ঘোষণা ইরানের, তালিকায় রয়েছে ভারত?

আমেরিকার পুরানো ড্রাগ নীতিতে বিরাট পরিবর্তন, গাঁজা ব্যবসার ওপর নজর ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ