প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই বড় ধাক্কা,পর্ন তারকাকে ঘুষকাণ্ডে মামলা থেকে অব্যাহতি পেলেন না ট্রাম্প

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পর্ন তারকাকে ঘুষকাণ্ডে ফের অস্বস্তিতে পড়লেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ট্রাম্প। এই মামলা থেকে অব্যাহতি পেলেন না তিনি। হবু প্রেসিডেন্টের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর কিছু সময়ের অপেক্ষা,এরপরেই প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিতে চলেছেন ট্রাম্প। আাগামী জানুয়ারীতেই আমেরিকার কুর্সিতে বসার আগে শফথ নেবেন তিনি। আর তার আগেই নিউ ইয়র্কের আদালতে বড় ধাক্কা খেলেন মার্কিন হবু প্রেসিডেন্ট।

স্টর্মিকাণ্ডে দীর্ঘদিন ধরেই টানাপোড়নে রয়েছেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়া নিয়ে করা মামলা থেকে অব্যাহতি চেয়ে নিউ ইয়র্কের ম্যানহাটনে এক আদালতে আবেদন জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু হবু প্রেসিডেন্টের এই আবেদন খারিজ করে দিল আদালত। এই মামলায় ম্যানহাটনের এক আদালত আগেই তাঁকে দোষী সাব্যস্ত করেছে। তবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রাখে আদালত। এই আবহে মামলা প্রত্যাহারের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ট্রাম্প।

ট্রাম্পের আইনজীবীরা আমেরিকার সুপ্রিম কোর্টের একটি নির্দেশের কথা তুলে ধরেন আদালতে, যেখানে প্রেসিডেন্টদের ‘অফিশিয়াল’ কাজকর্মের আইনি রক্ষাকবচের কথা বলা হয়েছে। তবে সেটি এই মামলায় ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়েছেন বিচারক।

এই নিয়ে আদালতের বিচারক জুয়ান মার্চেন জানিয়েছেন, এই মামলার ক্ষেত্রে কাজটি সম্পূর্ণ ‘আনঅফিশিয়াল’ এবং এ ক্ষেত্রে ‘কোনও রক্ষাকবচ নেই’। এই মামলার ক্ষেত্রে যে প্রমাণ পাওয়া গিয়েছে, তা ব্যক্তিগত স্তরে নেওয়া সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।’

এই রায়ের সমালোচনা করেছে ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেং। আদালতের রায়ের বিপক্ষে পাল্টা যুক্তি দিয়েছেন তিনি। তাঁর মতে, এই রায় সুপ্রিম কোর্টের দেওয়া রক্ষাকবচের পরিপন্থী।

উল্লেখ্য, ট্রাম্প যখন ২০১৭ সালে প্রথম বার আমেরিকার প্রেসিডেন্ট হন, তারও আগে এই বিতর্কের সূত্রপাত। পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরেই চলছে।স্টর্মিকে ১ লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। যদিও বারবারই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন ট্রাম্প।

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর