ইয়েমেনের উপকূলে উল্টে গেল পরিযায়ী বোঝাই নৌকা, মৃত্যু কমপক্ষে ৬৮ জনের, নিখোঁজ ৭৭

য়েমেন উপকূলে ভয়াবহ দুর্ঘটনা! মাঝ উপকূলে উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই নৌকা। মৃত্যু অন্ততপক্ষে ৬৮ জনের। এবং নিখোঁজ ৭৭ জন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইয়েমেন উপকূলে ভয়াবহ দুর্ঘটনা! মাঝ উপকূলে উল্টে গেল পরিযায়ী শ্রমিক বোঝাই নৌকা। মৃত্যু অন্ততপক্ষে ৬৮ জনের। এবং নিখোঁজ ৭৭ জন। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে কেবল ১২ জনকে। ইয়েমেনের একটি হাসপাতালে বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে। রবিবার (৩ অগস্ট) ১৫৪ জন পরিযায়ীকে নিয়ে ইয়েমেনের দিকে যাচ্ছিল নৌকাটি।জানা গিয়েছে, নৌকার মধ্যে শরণার্থীরাও ছিলেন। আর নিহতদের মধ্যে সকলে আফ্রিকান ইথিওপিয়ার নাগরিক। রবিবার ইয়েমেনের আবিয়ান প্রদেশের কাছে এডেন উপসাগরে ১৫৪ জন পরিযায়ীকে নিয়ে উল্টে যায় নৌকাটি। নৌকা উল্টে যাওয়ার পরেই এডেন উপসাগরে তল্লাশি অভিযান শুরু হয়।

এ বিষয়ে জাতিসংঘের অভিবাসন সংস্থার (আইওএম) ইয়েমেন শাখার প্রধান আবদুসাত্তার এসোয়েভ একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনায় ১২ জন জীবিত উদ্ধার হয়েছেন। খানফার জেলায় ৫৪ জনের মরদেহ ভেসে এসেছে এবং আরও ১৪ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু ঠিক কী কারণে ইথিওপিয়া থেকে ইয়েমেনে যাচ্ছিল ওই পরিযায়ী শ্রমিকেরা? সেই বিষয়ে জানা গিয়েছে, বহু বছর ধরেই পূর্ব আফ্রিকা এবং আফ্রিকা মহাদেশের পূর্ব দিকের আফ্রিকা উপদ্বীপ থেকে বহু মানুষ জলপথে ইয়েমেনে পৌঁছচ্ছেন, সবারই লক্ষ্য বেশি রোজগার। তাই সেখান থেকে অবৈধ উপায়ে পশ্চিম এশিয়ার দেশগুলিতে ঢুকে পড়েন তাঁরা, আর এই অবৈধ যাতায়াত একমাত্র জল পথেই করা সম্ভব। কিন্তু আফ্রিকার হর্ন অঞ্চল ও ইয়েমেনের মধ্যে সমুদ্রপথ বেশ সাধারণ হলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ রুট। মূলত এই পথ ধরে ইয়েমেনে পৌঁছাতে অতিরিক্ত যাত্রীবোঝাই নৌকায় লোহিত সাগর পাড়ি দেয়। তাতেই দুর্ঘটনা ঘটে।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পর থেকেই পরিযায়ী শ্রমিকদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ঘটনা বেড়েছে। অবশ্য ২০২২ সালের এপ্রিল মাসে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধ বিরতি চুক্তির পর থেকে সহিংসতা কিছুটা কমেছে। তবুও ২০২৪ সালে ৬০ হাজার পরিযায়ী ইয়েমেনে ঢুকেছেন। ২০২৩ সালে ৯৭,২০০ জন পরিযায়ী ইয়েমেনে ঢুকেছেন। অনেক সময়ে এই শ্রমিকেরা অসাধু লোকের খপ্পড়ে পড়ে মোটা টাকার বিনিময়ে সস্তার নৌকায় গাদাগাদি করে অন্য দেশে পৌঁছনআর সেই কারণেই বার বার ঘটে দুর্ঘটনা ঘটে।

 

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল