দক্ষিণ তুরস্কে ভয়াবহ ভূমিকম্প, মৃত 700

সপ্তাহের প্রথম দিনেই ভোরবেলায় প্রবল ভূমিকম্পের মুখে পড়ল দক্ষিণ তুরস্ক। ধসে পড়েছে প্রচুর বাড়ি ও বহুতল। তাতে চাপা পড়েছেন অসংখ্য মানুষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূবের আকাশে তখন সবে আলো ফুটতে শুরু করেছে। পাখিরা সব জেগে উঠেছে, মানুষ তখনও ঘুমিয়ে। তারই মাঝে প্রবল কাঁপুনি। হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করল একের পর এক বাড়ি। যারা বাইরে বেড়িয়ে আসতে পারলেন তাঁরা দেখলেন সেই বীভৎস দৃশ্য। আর বেশিরভাগ মানুষই আটকে পড়লেন ধ্বংসস্তূপের নীচে। ভূমিকম্পে(Earthquake) লন্ডভন্ড দক্ষিণ তুরস্ক(South Turkey)। সোমবার ভোরবেলায় সেখানে প্রবল কম্পন অনুভূত হয়েছে। কম্পনের উৎসস্থল(Epic Center) দক্ষিণ তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের(Gajiyantep State) পূর্ব দিকে নুরদাগি(Nurdagi) শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলের কম্পনের মাত্রা ছিল ৭.৮। এর কিছুক্ষণ পর আরও একটি কম্পন অনুভূত হয়েছে মধ্য তুরস্কে। দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৬.৭। ১৯৯৯ সালের পর তুরস্ক এমন ভয়াবহ ভূকম্প দেখেনি। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা সরকারি ভাবে ৭০০ বলা হয়েছে। তবে এই সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন যত কাণ্ড কাঠমাণ্ডুতে, নেপাল সরকার থেকে গণইস্তফা শরিক দলের মন্ত্রীদের

বিপর্যয়ের মুহূর্তের বেশ কিছু ভিডিয়োও ছড়িয়ে পড়েছে ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, তীব্র কম্পনের ফলে বাড়িঘর ভেঙে পড়ছে। প্রাণ বাঁচানোর আশায় স্থানীয়দের ছোটাছুটি করতেও দেখা যাচ্ছে। দমকল কর্মীরা উদ্ধারকাজ শুরু করেছে। সরকারি ভাবে ৭০০জনের মৃত্যুর খবর দেওয়া হলেও মৃতের সংখ্যা যে লাফিয়ে লাফিয়ে বাড়বে তা এই সব ভিডিয়ো দেখেই বেশ বোঝা যাচ্ছে। ভূমিকম্পের ফলে শতাধিক বাড়ি ভেঙে পড়েছে, যার মধ্যে বেশ কিছু বহুতলও রয়েছে। সেই সব বাড়ির ধ্বংসস্তূপের তলায় বহু মানুষের আটকে থাকার আশঙ্কা থাকছে। সোশ্যাল মিডিয়ায় যে সব ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে একাধিক বিল্ডিং, রাস্তাঘাট ভেঙে পড়ার দৃশ্য। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ চাপা পড়ে গিয়েছেন তাও দেখা যাচ্ছে। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে সিরিয়া ও ইয়েমেনেও অনুভূত হয়েছে।

আরও পড়ুন ১০ মিনিটে পরপর ৪৯ গাড়ির ধাক্কা চিনে, বলি ১৬

জানা গিয়েছে, এদিনের ভূমিকম্পের এপিসেন্টার এলাকায় বহু সংখ্যক উদ্বাস্তু বসবাস করেন। তাঁবু খাটিয়ে মাইলের পর মাইল এলাকা জুড়ে তাঁদের বসবাস। ফলে ভোররাতের এই জোড়া ভূমিকম্পে অসংখ্য মানুষের মাথার ছাদ চলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অত্যধিক ঠান্ডার মধ্যে রাতারাতি এই প্রাকৃতিক বিপর্যয় দক্ষিণ তুরস্ক জুড়ে কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ মূলত শিল্প এবং উৎপাদনকেন্দ্র অধ্যুষিত এলাকা। একাধিক কারখানা রয়েছে সেখানে। সিরিয়া ঘেঁষা এই অঞ্চলে ভূমিকম্পের জেরে মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বহু বহুতল ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। তুরস্ক বরাবরই ভূমিকম্পপ্রবণ এলাকা। ১৯৯৯ সালে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প নাড়িয়ে দিয়েছিল এই দেশকে। ওই ভূমিকম্পে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। তার মধ্যে কেবল ইস্তানবুলের বাসিন্দাই ছিলেন ১ হাজার। ২০২০ সালের জানুয়ারি মাসে এলাজিগে ভূমিকম্পে ৪০ জনের মৃত্যু হয়েছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.৮। ওই বছরই অক্টোবর মাসে ৭ মাত্রা কম্পন অনুভূত হয়েছিল এজিয়ন সি-তে। ১১৪ জনের মৃত্যু হয়েছিল সে সময়। আহত হয়েছিলেন হাজারেরও বেশি। এর আগেও বহুবার বিশেষজ্ঞদের তরফে শক্তিশালী ভূমিকম্প নিয়ে ওয়ার্নিং দেওয়া হয়েছিল। তবে কর্ণপাত করেনি তুরস্কের প্রশাসন। একাধিক বহুতলে সুরক্ষা ব্যবস্থা না থাকায় বারবার ভূমিকম্পে সেগুলি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এবারেও তার ব্যতিক্রম হল না। একাধিক বহুতল ভেঙে পড়েছে। তার নীচে চাপা পড়ার আশঙ্কা বহু মানুষের।

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কেন বাংলাদেশে হিন্দু শিক্ষক সহ পরিবারের চার সদস্য খুন? প্রকাশ্যে হাড়হিম করা তথ্য

দিনে ছাত্র পড়ান, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত স্কুলের শিক্ষক

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের ‘অন্নপূর্ণা’দের

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার পূর্বে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত