পরমাণু শক্তিধর দেশ হয়েও ভিক্ষাপাত্র হাতে ছুটে বেড়ানো লজ্জার: পাক প্রধানমন্ত্রী

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আর্থিক সাহায্য করায় দুই দেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন শাহবাজ শরিফ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: শ্রীলঙ্কার মতো যাতে অর্থনেতিকভাবে দেউলিয়া হতে না হয়, তার জন্য জাতিসঙ্ঘ থেকে শুরু করে বিশ্বের শক্তিশালী দেশগুলির দরজায় ভিক্ষা চেয়ে ঘুরে বেড়াচ্ছেন পাকিস্তানের শাসকরা। পরমাণু শক্তিধর দেশ হয়ে বিশ্ব দরবারে ভিক্ষা চেয়ে গুরে বেড়ানোর চেয়ে লজ্জার কিছু নেই বলে মন্তব্য করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দেশের হবু আমলাদের এক অনুষ্ঠানে রাখঢাক না রেখে তিনি বলেছেন, ‘পারমানবিক শক্তিধর দেশ হওয়া সত্বেও বিভিন্ন দেশের কাছে অর্থের জন্য ভিক্ষা চাওয়া সত্যিই লজ্জাজনক।’

সংবাদমাধ্যম ‘দ্য নিউজ ইন্টারন্যাশনাল’-এর প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান অ্যাডমিনেস্ট্রেটিভ সার্ভিসের (পিএএস) জুনিয়র অফিসারদের পাসিং আউট উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাক প্রধানমন্ত্রী। দেশের হবু আমলাদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে শাহবাজ শরিফ বলেই ফেলেন, ‘দেশ এক ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ কিংবা আর্থিক প্রতিষ্ঠানের কাছে ফের ঋণ দেওয়ার জন্য অনুরোধ জানানো আমার কাছে চরম বিড়ম্বনার। ঋণ নিয়ে সমস্যার সমাধান হবে না। কেননা, ওই টাকা ফেরত দিতে হবে। কীভাবে দেব তাই জানিনা।’

পাকিস্তানের অর্থনৈতিক সঙ্কট কাটাতে ইতিমধ্যেই সৌদি আরব হাত বাড়িয়ে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতও নতুন করে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে। বিপদের দিনে প্রকৃত বন্ধুর মতো পাশে দাঁড়ানোয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদকে কৃতজ্ঞতা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কমে ৪ দসমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন