চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিঙ্গাপুরের রাষ্ট্রপতি পদপ্রার্থী ভারতীয় বংশোদ্ভূত থারমান শানমুগারত্নম  

নিজস্ব প্রতিনিধিঃ ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে রাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হল  সিঙ্গাপুরে জন্মগ্রহণকারী ভারতীয় বংশোদ্ভূত থারমান শানমুগারত্নমের। বাকি দুই চীনা বংশোদ্ভূতের নামও ঘোষণা করা হয়েছে। নির্বাচনী প্রচার শুরু করা যাবে। ৩১ অগস্ট পর্যন্ত নির্বাচনী  প্রচারের শেষ দিন। বর্তমান প্রেসিডেন্ট হালিমা ইয়াকুবের ছয় বছরের মেয়াদ ১৩ই সেপ্টেম্বর শেষ হবে।

মিঃ থারমান (৬৬), রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এনজি কোক সং-এর প্রাক্তন বিনিয়োগ প্রধান, রাষ্ট্র-চালিত বীমা কোম্পানির প্রাক্তন প্রধান ট্যান কিন লিয়ানের নাম সিঙ্গাপুরের সর্বোচ্চ নির্বাচন বিভাগ (ইএলডি) দ্বারা আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছিল।

ভারতীয় বংশোদ্ভূত মিঃ থারমান পিপলস অ্যাকশন পার্টির প্রাক্তন মন্ত্রী ছিলেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি সমস্ত রাজনৈতিক ও সরকারি পদ থেকে জুলাই মাসে ইস্তফা দিয়েছেন। তিনি শিক্ষা ও অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী ছিলেন। মিঃ থারমান ২০০১ সালে রাজনীতিতে যোগদান করেন। পূর্বে তিনি একজন অর্থনীতিবিদ এবং বেসামরিক কর্মচারী ছিলেন।  

মিঃ থারমান বলেছেন, তিনি একটি মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক প্রতিযোগিতার জন্য অপেক্ষা করছেন। প্রত্যেক প্রার্থী সিঙ্গাপুরবাসী তথা দেশের ভবিষ্যতের জন্য কী নিয়ে আসে সেটাই প্রধান বিষয়। কাউকে বিভক্ত না করে একত্রিত করে প্রচারাভিযান চলুক বলেই আশ্বস্ত করেছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্বের প্রবীণতম গরিলার জন্মদিন পালন, ধুমধাম করে উদযাপন চিড়িয়াখানায়

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

রাশিয়ার তেল কেনায় ভারতকে আর ছাড় দেবে না আমেরিকা

৩৪ বছর পর ঐতিহাসিক বৈঠকে বসছে ইজরায়েল-লেবানন, বড় ঘোষণা ট্রাম্পের

শাহবাজকে উপেক্ষা করছেন ট্রাম্প! পাকিস্তান চালাচ্ছেন মুনির, প্রাক্তন পাক মন্ত্রীর মন্তব্যে ঝড়

টিকিট ছাড়াই বিস্ময়কর দুনিয়ায়: নানজিংয়ের জাদুঘর ভ্রমণ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ