জনসভায় ট্রাম্পকে খুনের চেষ্টা, বরখাস্ত ৬ সিক্রেট সার্ভিস এজেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী জনসভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল গত বছর। সেই সময় তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা ৬ জন সিক্রেট সার্ভিস এজেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ৬ জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা।

জানা গিয়েছে, গত বছরে জুলাই মাসে পেনসিলভিনিয়ায় এক সভায় যোগ দিয়েছিলেন। আচমকাই একটি গুলি তাঁরা কানের কাছ দিয়ে বেরিয়ে যায়। সামান্য ছোঁয়া লাগায় বড় দুর্ঘটনা ঘটেনি প্রাণে রক্ষা পেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। মুহূর্তের মধ্যে তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রায় ১ বছর পর তাঁর দায়িত্বে থাকা  ৬ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ছয় কর্মকর্তার প্রত্যেককে ১০ থেকে ৪২ দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তাদের নাম জানানো হয়নি। সঙ্গে সঠিক কী কারণে  তাঁদের বরখাস্ত করা হয়েছে, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

সূত্রের খবর, ২০২৪ সালের ১৩ জুলাই। ট্রাম্প বাটলার শহরে জনসভায় বক্তব্য রাখছিলেন।সেই সময় ভবনের ছাদ থেকে ছুটে আসে বুলেট। ট্রাম্পের কান ছিঁড়ে যেত। এই ঘটনার পরেই কেন্দ্র করে সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে শুরু হয় একাধিক তদন্ত। রিজাইন করেন সংস্থার পরিচালক। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছন, যেই জায়গা থেকে বুলেট ছুটে এসেছিল। কেউ একজন সেখানে যদি থাকত, তাহলে এত বড় ঘটনা ঘটত না।

তৎকালীন ট্রাম্পের নিরাপত্তা প্রধান এবং বর্তমানে সিক্রেট সার্ভিসের পরিচালক শন কারান এক বিবৃতিতে জানিয়েছেন, যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পেনসিলভেনিয়া জনসভার দুমাস পরেই ফের ফ্লোরিডায় আক্রমণ করা হয়েছিল ট্রাম্পের ওপরে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল