চিকেন-ভেজ এখন অতীত, বাজারে আসছে সাপের পিৎজা

Share:

আন্তর্জাতিক ডেক্সঃ   চিকেন, ভেজ, চিজ ইত্যাদি নানা ধরনের পিৎজা (Pizza) খেলেও এবার বাজারে আসছে সাপের পিৎজা (Snake Pizza)।এ বিষয়টি মাথায় রেখে এবার সাপের মাংস দিয়ে তৈরি পিৎজা নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের বিখ্যাত চেইন ফুড শপ পিৎজা হাট। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আগামী ২২ নভেম্বর থেকে হংকংয়ের (Hong Kong) বিভিন্ন আউটলেটে পাওয়া যাবে এই সাপের  পিৎজা। জানা গিয়েছে ,হংকংয়ের শতবছর পুরোনো ‘সের ওং ফান’ রেস্টুরেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বাজারে সাপের মাংস দিয়ে তৈরি এই পিৎজা নিয়ে এসেছে।

তাঁদের  ট্র্যাডিশনাল ডিশ সার্ভ করবে এবার। সেই ডিশটি হল সাপের পিৎজা।    পিৎজার  সঙ্গে থাকবে  সাপের মাংস, কালো মাশরুম ও শুকনো চাইনিজ হ্যামের টপিংস রয়েছে, যার সাইজ ৯ ইঞ্চি। এটি প্রচলিত টমেটো সসের পরিবর্তে  ঝিনুকের সসের সঙ্গে পরিবেশন করা হবে । শীতকালে হংকং এবং দক্ষিণ চিনে সাপের স্যুপ খায় অনেকেই। এটা নাকি ভীষণই সুস্বাদু হয় খেতে। সাপের এই পিৎজা খেয়ে হংকংয়ের এক ব্যক্তি জানান, পিৎজাটি দেখতে কিছুটা মুরগির মাংস দিয়ে বানানো পিৎজার মতো।

শুধু তাই নয় এই পিৎজার  স্বাদ অনেকটা মাছ ও সামুদ্রিক খাবারের মতো। হংকংয়ের এক বাসিন্দা জানিয়েছেন, সাপের মাংস নাকি ত্বকের জন্য ভীষণ ভালো।পাশাপাশি  এটা শরীরকে গরম রাখে। ভিয়েতনাম, থাইল্যান্ডেও এই সাপের মাংস পাওয়া যায়। তবে ভারতের বাজারে কবে আসবে এই সাপের পিৎজা তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে হংকং বাজারে এই সাপের পিৎজাটি আমজনতাদের মন জয় করবে কিনা  সেটাই এখন দেখার ।  

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের