ইজরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দক্ষিণ আফ্রিকার

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ গাজায় অবিরাম চলছে ইজরায়েলি হামলা। এবার সেই হামলা নিয়ে আন্তর্জাতিক আদালতে দায়ের হল মামলা। ইজরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার অপরাধে’ আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করল দক্ষিণ আফ্রিকা।  এই মামলার মূল যুক্তি হল  যে এসব হামলা ফিলিস্তিনি জাতি, বর্ণ ও জাতিগত গোষ্ঠী বড় অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে পরিচালিত। তবে জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইজরায়েলি প্রশাসন।

 গাজার মাটিতে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরছে ১২ সপ্তাহ ধরে।  তাতে একটুও বদল হয়নি ইজরায়েল বাহিনীর মনোভাব। বর্তমানে ইজরায়েলি বিমান হামলায় মাগাজি শরণার্থীশিবিরে থাকা সাতটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।গত ৭ ই অক্টোবর থেকে গাজায় প্রাণ হারিয়েছেন ২১ হাজারের ও বেশি মানুষ। শুধু তাই নয় আহত হয়েছেন ৫৩ হাজার ৩২০ জন।

ইজরায়েলের তরফে জানানো হয়েছে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী।অন্যদিকে গাজায় মৃত্যুমিছিল রুখতে রাষ্ট্রসংঘে প্রস্তাব পেশ করেছিল। তবে ইজরায়েল প্রেসিডেন্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত তাঁরা গাজায় হামলা থামাবেন না। এই যুদ্ধের জেরে মিত্র দেশ থেকেও  চাপ দিয়েছে ইজরায়েলকে। এবার আন্তর্জাতিক আদালতে  ইজরায়েলর এই হামলা নিয়ে দায়ের হল মামলা।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর