দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ২১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। মর্মান্তিক এই ঘটনায় নেমে নেমে এসেছে শোকের ছায়া।   

রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী, কেপ টাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার পূর্বে প্রিন্স অ্যালবার্ট ও লিউ-গামকার মধ্যবর্তী এন১ (N1)  হাইওয়েতে  রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষের এই দুর্ঘটনা ঘটে। তারপর সেখানে একটি এসইউভি (SUV)  গিয়ে আঘাত করে। পুলিশ জানিয়েছে,  আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে  নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল।  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ এই দুর্ঘটনার পর নিরাপত্তার জন্য হাইওয়েটি বন্ধ করে দেওয়া হয়।   রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। দক্ষিণ আফ্রিকায় মিনিবাস গণপরিবহনের একটি প্রধান মাধ্যম। প্রায়শই  প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত জানুয়ারি মাসে  দুটি পৃথক দুর্ঘটনায় ১৪ শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছিলেন।

 

 

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মেট্রোপ্লাজায় অগ্নিনির্বাপণ ব্যবস্থায় চরম গাফিলতি, পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ দমকল আধিকারিকদের

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

হাবড়া থানার ASI- এর রহস্যমৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

নাটক শেষ! পুজোর আগেই বিজেপিতে কাকলি-সুদীপরা, সাফ জানালেন দলবদলু জগদীশ

বাংলার ফুটবলের হাল ফেরাতে মাঠে নামলেন মিঠুন চক্রবর্তী

সরানো হল কাশী বিশ্বনাথ মন্দিরের CEO বিশ্বভূষণ মিশ্রকে