‘আমরা কি নারীদের খেলাকে গুরুত্ব দিই?’ নিজের দেশের নিন্দা করে ভারতের জয়গান প্রোটিয়া অভিনেত্রীর

নিজের দেশের খেলোয়াড়দের সমালোচনা করছেন। দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী-লেখিকা থানজা ভুর, গর্বের সঙ্গে নিজেকে "ক্রিকেট পাগল" বলে দাবি করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪৭ বছর পর আইসিসি ওডিআই মহিলা বিশ্বকাপে জয় হয়েছে ভারতের। দেশের কন্যাদের নিয়ে এখন গোটা দেশ হুল্লোড়ে মেতেছে। গতকাল রাত ১২.১০ মিনিট নাগাদ শেষ হয় ম্যাচ। ভারী বৃষ্টিপাতের জন্যে খেলা শুরু হতে অনেক দেরি হয়েছিল, সেই কারণেই ম্যাচ শেষ হতে দেরি হয়। তবে আগে শুরু হোক বা দেরিতে, রবিবার তুখোড় এনার্জি নিয়ে মাঠে নেমে ছিলেন ভারতের রানিরা। অবশ্য দক্ষিণ আফ্রিকার কন্যারাও জেতার জন্যে নিজেদের বেস্টটা দিয়েছেন। কিন্তু ভারতের লেডি ব্যাটার, বোলারদের দাপটে মাত্র ২৪৬ রানেই অল আউট হয়ে মুখ থুবড়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। আর ৫২ রানে জিতে যায় ভারত। বিশ্বকাপ ফাইনালে স্মৃতি মান্ধানা, শেফালি শর্মা, দীপ্তি শর্মাদের চওড়া ব্যাটে ৫০ ওভারে ২৯৮ রান করে ভারত। কিন্তু ২৯৯ রান তাড়া করতে নেমে মাত্র ২৪৬ রানের মাথাতেই ম্যাচ গুটিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা।

ম্যাচে যেমন ব্যাটিং দক্ষতা দেখিয়েছে ভারত, তেমনি ছিল দীপ্তি, শেফালি বর্মাদের বোলিংয়ের দক্ষতা। দীপ্তি একাই ৫ উইকেট নিয়েছেন। অন্যদিকে অধিনায়ক হরমনপ্রীত কৌর, রাধা যাদব, আমনজ্যোৎ কৌর, ক্রান্তিদের ক্যাচ লোপার দৃশ্যগুলি দেখার মতো ছিল। বিশ্বকাপ জিতে ভারত আবারও প্রমাণ করল, যে ভারতের ছেলেদের থেকে মেয়েরাও কোনও অংশে কম নয়। মেয়েরা যেমন হাতে খুন্তি তুলতে পারে, তেমনি ক্রিকেট গ্রাউন্ডে ব্যাটও পেটাতে পারে। হরমন প্রীতদের প্রশংসা এখন দেশজুড়ে। এমনকী দেশ পেরিয়ে বিদেশেও ভারতীয় নারীদের নিয়ে প্রশংসার ঝড় উঠেছে। বিশেষ করে, যে দেশকে বাড়িয়ে ভারত বিশ্বকাপ জয় পেয়েছে, সে দেশ তথা দক্ষিণ আফ্রিকার অভিনেত্রীরাও ভারতের প্রশংসা করছে। নিজের দেশের খেলোয়াড়দের সমালোচনা করছেন। দক্ষিণ আফ্রিকার অভিনেত্রী-লেখিকা থানজা ভুর, গর্বের সঙ্গে নিজেকে “ক্রিকেট পাগল” বলে দাবি করেছেন। এবং তিনি দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলকে দেশকে না জেতানোর জন্যে তীব্র সমালোচনা করেছেন। ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও শেয়ার করে ভারতীয় মহিলা দলের প্রশংসা করেছেন।

 

তাঁর কথায়, “ভারত, তুমি এই বিশ্বকাপ জিতেছো। তোমাদের অভিনন্দন। তবে আমাকে শুধু কয়েক মিনিট সময় দাও, কারণ আমি প্রথমেই বলব, তোমরাই জয়ের যোগ্য। কেনান সচিন টেন্ডুলকার, রোহিত শর্মা এবং ভিভিএস লক্ষ্মণ-সহ ভারতীয় ক্রিকেট কিংবদন্তিরা তাঁদের মহিলা ক্রিকেটারদের উৎসাহ দিতে স্টেডিয়ামে এসেছিলেন, এমন সুযোগ দক্ষিণ আফ্রিকার আইকনরা দেখাননি। দক্ষিণ আফ্রিকা থেকে কেই তাদের দেশকে সমর্থন জানাতে যায়নি। তাই এদিক দিয়ে ভারত মহান। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়রা কোথায় ছিল? ওহ, এই অনুষ্ঠানটি ওদের জন্য যথেষ্ট হাই প্রোফাইল ছিল না। তাই যায়নি।’ এরপর দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী নারীদের খেলাধুলার প্রতি তার দেশের মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন এবং ক্রীড়ামন্ত্রীও অনুষ্ঠানে উপস্থিত না থাকায় হতাশা প্রকাশ করেছেন। তার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল