দক্ষিণ আফ্রিকায় বন্যায় মৃত্যু অন্তত ২২ জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  দক্ষিণ আফ্রিকার ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও মধ্যাঞ্চলের বেশ কিছু জায়গায় তুষারপাতের খবরও পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পূর্বাঞ্চলীয় দুই প্রদেশের বেশ কয়েকটি স্থান এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে দুই দফা টর্নেডো আঘাত হেনেছে এবং এর পর থেকেই সেখানকার তাপমাত্রা অনেকটাই কমে গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি পোশাক, খাদ্য এবং কম্বল সহায়তা দেওয়া জন্য আবেদন জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রতিবেশী কোয়াজুলু-নাতালের প্রাদেশিক সরকারও জানিয়েছে যে, বন্দর নগরী ডারবান এবং এর আশেপাশে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।

প্রাদেশিক কর্তৃপক্ষ কোয়াজুলু-নাতাল সতর্কতা জারি করেছে।প্রাদেশিক সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, ৫৫ জন সামান্য থেকে মাঝারি আঘাত পেয়েছেন এবং তাঁরা  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় অন্তত ১২০ জন বাস্তুচ্যুত হয়েছে এবং তিনটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

এই বিপর্যয় নিয়ে নেলসন ম্যান্ডেলা বে মিউনিসিপ্যালিটির এক মুখপাত্র জানিয়েছেন, ইস্টার্ন কেঁপে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এই কারণেই নেলসন ম্যান্ডেলা উপসাগর থেকে দুই হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে পৌরসভার অস্থায়ী বাড়িগুলো থেকে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

তবে বন্যাকবলিত এলাকাগুলোতে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। বন্যার জলে যাঁদের বাড়ি-ঘর ভেসে গেছে,  তাঁদের জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

এছাড়াও রাস্তা-ঘাট প্লাবিত হয়েছে এবং গাছ উপড়ে পড়েছে। ফলে অনেক স্থানেই বিদ্যুৎ সংযোগ এখনও পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। দক্ষিণ আফ্রিকার নয়টি প্রদেশের চারটিতে আবহাওয়া সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সবচেয়ে খারাপ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল ২০২২ সালে। এখানকার ডারবান এবং এর আশেপাশের এলাকায় সেই সময় ভূমিধসে চার শতাধিক মানুষ প্রাণ হারায়। তবে এবারের ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নাজেহাল স্থানীয়রা।

বাড়ছে পিঠের ব্যথা! অজান্তেই শিরদাঁড়ার ক্ষতি করছে এই ৬ অভ্যাস

বাড়ির উত্তর দিকে এই জিনিসগুলি রাখছেন না তো? পড়তে পারেন চরম আর্থিক সমস্যায়

গোপন কোথা কারও সঙ্গে শেয়ার করলেই সর্বনাশ, রাস্তায় গাড়ি আস্তে চালান

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?