দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলা। অতর্কিতে সেই হামলায় মৃত্যু হয়েছে ১২ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য। 

জানা গিয়েছে, মঙ্গলবার (৯জুন) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বে গাউটেং প্রদেশের একটি বস্তি এলাকায় বন্দুকবাজরা হামলা চালায়। তাতেই ১২ জনের মৃত্যুর পাশাপাশি  নয়জন আহত হয়েছেন। এই ঘটনার পর পুলিশ ১০ জনেরও বেশি সন্দেহভাজন ব্যক্তিকে  ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। হামলার উদ্দেশ্য কি ছিল তা এখনও জানা যায়নি। পুলিশ  জানিয়েছে, হামলাকারীরা একটি সাদা টয়োটা কোয়ান্টাম গাড়িতে করে এসে  বস্তিটির একাধিক স্থানে প্রাণঘাতী হামলা চালায়। সন্দেহভাজনরা দুটি ভিন্ন প্রবেশপথ দিয়ে বস্তি এলাকায় প্রবেশ করে এবং বিভিন্ন জায়গায় গুলি চালানোর পর ওই  গাড়িতে করে পালিয়ে যায়।  

আরও পড়ুন: বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বিশ্বের সর্বোচ্চ হত্যাকাণ্ডের  ঘটনা ঘটা জায়গাগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম।  এই দেশে দৈনিক গড়ে প্রায় ৬০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবারের এই হামলাটি সাম্প্রতিক মাসগুলোতে সংঘটিত সবচেয়ে মারাত্মক ঘটনাগুলোর মধ্যে একটি। জনবহুল এলাকায় নির্বিচারে এই গুলি চালানোর ঘটনা সে দেশে অপরাধমূলক কার্যকলাপ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।  

চার পায়ে ২৯ আঙুল নিয়ে গিনেসে নতুন রেকর্ড এই বিড়ালের

ভারতের তেল-বাণিজ্যে বড় ধাক্কা! ইরান-যোগে ৪ ভারতীয় সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

তেলঙ্গানায় কন্টেনার ট্রাকের পেছনে ধাক্কা যাত্রীবাহী বাসের, মৃত ৬

হোটেল থেকে বেরোনোর আগে ১২টি কাজ ভুলেও নয়, না হলে বাড়ি ফিরেই পস্তাতে হবে

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা