দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গ্রেফতারি পরোয়ানা জারি হল দক্ষিণ কোরিয়ার বরখাস্ত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আদালত এই পরোয়ানা অনুমোদন করেন। ইউনের বাড়িতে ও অফিসে চিরুনি তল্লাশিও চালানো হবে বলে জানিয়েছে তদন্তকারীরা। সোমবার দেশটির যৌথ তদন্ত দলগুলোর সদর দপ্তর থেকে সিউল ওয়েস্টার্ন ডিসট্রিক্ট আদালতে ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। এরপরেই ইউনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত।

এই নিয়ে এক বিবৃতিতে যৌথ তদন্ত দলগুলোর সদর দপ্তর বলেছে, দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের বিরুদ্ধে গ্রেপ্তারি ও তল্লাশি পরোয়ানা জারি করা হয়েছে। তবে দেশটির কর্তৃপক্ষ ইউনকে কবে হেফাজতে নেবে তা নিয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

একের পর ধাক্কা খাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন। পদ খোয়ানোর পাশাপাশি এবার গ্রেপ্তারের মুখে পড়ল ইউন। স্বল্পকালীন সামরিক আইন জারির জন্য ইউন সুক-ইওলকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত।

আরও পড়ুন : পদ খোয়ানোর পর এবার গ্রেফতারের মুখে দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট

সম্প্রতি চলতি বছরের ৪ ডিসেম্বর আচমকাই দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারি করেন ইউন। এই সিদ্ধান্তের ফলে রাতারাতি ক্ষোভে ফুঁসে উঠে জনতার দল। এরপরই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে তাঁরা। এরপরই সমস্ত দায়ভার কাঁধে নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং-হিউন পদত্যাগ করেন। অন্যদিকে সামরিক আইন জারির জন্য প্রকাশ্য জনসভায় ক্ষমাও চান ইউন। তবে তাতে চিড়ে ভেজে নি। এরপরই অভিশংসিত হন তিনি। বিক্ষোভের জেরে ইউন সুক ইওলকে ইমপিচ বা অভিশংসন করে দেশটির পার্লামেন্ট। এরপর তাকে আনুষ্ঠানিকভাবে সরকারি দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক