আচমকাই ইউক্রেনে হাজির দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রথম থেকেই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দোসর দক্ষিণ কোরিয়া। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ইউক্রেনকে আর্থিক ভিক্ষাও দিয়েছে। শনিবার আগাম কিছু না জানিয়ে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে কিয়েভ পৌঁছলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। রুশ আগ্রাসনের পরে বরিস জনসন, জো বাইডেন-সহ একাধিক রাষ্ট্রপ্রধান কিয়েভ সফর করলেও এই প্রথম জেলেনস্-কির দেশে পা রাখলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আচমকাই স্ত্রী কিম কিওন-হিরকে সঙ্গে নিয়ে ইউক্রেনের উদ্দেশে রওনা হন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তাঁর ওই সফর সম্পর্কে ঘুণাক্ষরেও কিছু টের পাননি ইওলের সফরসঙ্গী আধিকারিকরা। এদিন ইউক্রেনে পৌঁছেই রাজধানী কিয়েভের কাছাকাসছি অবস্থিত বুচা ও ইরপিন ঘুরে দেখেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার কয়েক মাস বাদেই দুই শহরের রাস্তায় অসংখ্য নিরীহ মানুষের মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। এমনকী বুচায় একাধিক গণকবরও আবিষ্কৃত হয়েছিল। নিহতদের স্মৃতির উদ্দেশে তৈরি শহিদবেদিতেও পুষ্পস্তবক অর্পণ করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। আগামিকাল রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ইওলের। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিম ইউন-হেই সাংবাদিকদের জানিয়েছেন, ‘রাশিয়ার বিরুদ্ধে লড়াইতে ইউক্রেনের পাশেই থাকবে দক্ষিণ কোরিয়া। রবিবারের বৈঠকে জেলেনস্কিকে ফের একবার সে কথা জানিয়ে দেবেন ইওল।’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা