Loading live market data...
Loading active stocks...
Connecting...

স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দায়িত্ব পালন থেকে দূরে থাকছেন স্পেনের প্রধানমন্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কারণে সরকারি দায়িত্ব পালন করবেন না স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। তিনি নিজে জানিয়েছেন তদন্ত চলাকালীন তিনি সরকারি দায়িত্ব পালন বিরত থাকছেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। শুরু হয়েছে বিচারিক তদন্ত।এরপর প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, তদন্ত চলাকালে তিনি সরকারি দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ তিনি এক্সে একটি পোস্টে আপলোড করেছেন। তাতে তিনি বলেন , ‘আমার একটা বিরতি দরকার। চিন্তা করা দরকার। জরুরি ভিত্তিতে আমার এই প্রশ্নের উত্তর জানা দরকার যে আমার সরকারে নেতৃত্ব দেওয়া চালিয়ে যাওয়া উচিত, নাকি সরে যাওয়া প্রয়োজন।’

পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ। বয়স ৪৯। তিনি স্পেনের রাজনীতিতে খুব একটা পরিচিত মুখ নন। রাজনীতি থেকে দূরেই থাকেন তিনি।সরকারি কোনো দায়িত্বেও তিনি নেই। স্পেনে আইনি লড়াই চালানোর প্ল্যাটফর্ম মানোস লিমপিয়াস (ক্লিন হ্যান্ড), তিনি অভিযোগ তুলে জানান যে, ব্যবসায়িক চুক্তি সইয়ের ক্ষেত্রে নিজের প্রভাব কাজে লাগিয়েছেন বেগোনা গোমেজ। মানোস লিমপিয়াসের নেতার নাম মিগুয়েল বার্নার্ড রেমন। তিনি ডানপন্থী ব্যক্তি হিসেবে স্পেনে পরিচিত। এই নিয়ে তিনি মাদ্রিদের একটি আদালতে দ্বারস্থ হলে বিচারক তদন্তের নির্দেশ দিয়েছেন। যদিও এই অভিযোগ ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন  প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সহ, স্পেনের বিচারমন্ত্রী ফেলিক্স বোলানোসও। তবে তদন্ত চলাকালীন তিনি স্পেনের সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন।

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

‘পুণের FTII-এর মতো থিয়েটার প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠবে বাংলায়’, ঘোষণা অমিত শাহ-র

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে