জ্বালানি তেলের দাম আকাশছোঁয়া, বন্ধই হয়ে গেল বিমান সংস্থা

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে জ্বালানি তেলের দাম লাগাম ছাড়া (Fuel Price Rise)। আর তার সরাসরি প্রভাবে বন্ধ হয়ে গেল আমেরিকার জনপ্রিয় বিমান সংস্থা ‘স্পিরিট এয়ারলাইনস'(Spirit Airlines)। আকস্মিক এই সিদ্ধান্তে আন্তর্জাতিক বিমান শিল্পে তৈরি হয়েছে বড়সড় উদ্বেগ, আর বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী ও কর্মী।

সংস্থাটি জানিয়েছে, ২০২৪ ও ২০২৫ সালে দু’দফা দেউলিয়া সুরক্ষার আবেদন করেও শেষরক্ষা হয়নি। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তাদের আর্থিক অবস্থাকে চূড়ান্তভাবে বিপর্যস্ত করে তোলে। ফলে বাধ্য হয়েই সব ধরনের ফ্লাইট (Spirit Airlines) পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে যাত্রীদের টিকিটের অর্থ ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।সংস্থার প্রধান নির্বাহী ডেভ ডেভিস জানান, ব্যবসা সচল রাখতে কয়েকশো মিলিয়ন ডলারের প্রয়োজন ছিল, কিন্তু সেই অর্থ জোগাড় করা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ ১৫,৬৬০ কোটির চুক্তিতে রাজস্থান রয়্যালসকে কিনে নিল মিত্তাল পরিবার ও আদর পুনাওয়ালা

সূত্রের খবর, হরমুজ প্রণালী ঘিরে অস্থিরতার কারণে বিশ্বব্যাপী প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ ব্যাহত হয়েছে, যার প্রভাব সরাসরি পড়েছে বিমান সংস্থাগুলির জ্বালানি খরচে। JP Morgan Chase-এর বিশ্লেষণ বলছে, এই পরিস্থিতি চলতে থাকলে বছরের শেষে স্পিরিটের খরচ আরও ৩৬০ মিলিয়ন ডলার বাড়ত। এদিকে সংস্থাটিকে বাঁচাতে ডোনাল্ড ট্রাম্প ৫০০ মিলিয়ন ডলারের বেইল আউট প্রস্তাব দিয়েছিলেন। এমনকি প্রয়োজনে সরকার সংস্থাটির বড় অংশীদার হওয়ার ইঙ্গিতও ছিল। কিন্তু ঋণ পুনর্গঠন নিয়ে বন্ডহোল্ডারদের সঙ্গে বোঝাপড়া না হওয়ায় সেই উদ্যোগ ভেস্তে যায়। ‘স্পিরিট এয়ারলাইন্স’ বন্ধ হওয়ার ফলে প্রায় ১৪০০০ কর্মী চাকরি হারিয়েছেন। এছাড়াও, যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বিমান ভাড়া ইতিমধ্যেই প্রায় ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সুখের ঘুমেই কমছে আয়ু? অতিরিক্ত ঘুম ডেকে আনছে অকালমৃত্যুর ঝুঁকি

‘এসআইআরের সিদ্ধান্ত জ্ঞানেশের একার নয়’, সুপ্রিম কোর্টকে জানাল নির্বাচন কমিশন

পড়শির থেকে ৪ জিনিস ধার করেন? সংসারে কোন অমঙ্গল ডেকে আনছেন জানেন…

ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগে এবার বাংলাদেশে গ্রেফতার হিন্দু পুলিশ কর্মী

দুঃসংবাদ ৪ রাশির জাতকদের, বুধের অস্তের কারণে নেমে আসছে অর্থ সঙ্কট

রাহুর নক্ষত্রে সূর্যের গোচর, ধনতেরাস পর্যন্ত সুসময় ৫ রাশির জাতকদের

আট বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের পর নদীতে ছুড়ে ফেলল বাবা, কারণ শুনলে চমকে যাবেন

ডেঙ্গু নিয়ে আগামী তিন সপ্তাহ সাবধান থাকতে পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

সোশ্যাল মিডিয়ায় ২১ লক্ষের বেশি ফলোয়ার, গ্রামপ্রধান পদে লড়ে মাত্র ৩৩টি ভোট পেলেন নেটপ্রভাবী

ডিলিমিটেশন বাতিলের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের, কলকাতা পুরসভায় আদৌ ভোট হবে?

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

পুরভোট নিয়ে রণকৌশল সাজাতে বৃহস্পতিতে বৈঠকে বসছেন শুভেন্দু, উপস্থিত থাকবেন শমীক-সুকান্ত

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!