শ্রীলঙ্কায় বিক্ষোভ অব্যাহত, রাষ্ট্রপতির প্রস্তাব ফেরালেন বিরোধীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিক্ষোভের আগুনে জ্বলছে শ্রীলঙ্কা। একদিকে তীব্র অর্থনৈতিক সংকট, অন্যদিকে বিরোধীদের প্রতিবাদ, মিছিল সবমিলিয়ে দেশজুড়ে বিরাজ করছে ব্যাপক অচলাবস্থা। পরিস্থিতি আরও সংকটজনক হয়েছে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী বাদে শ্রীলঙ্কার মন্ত্রীসভার সকল সদস্যই পদত্যাগ করেছেন সোমবার। এমতাবস্থায় শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের ‘ইউনিটি গভরন্মেন্ত’-এ সামিল হওয়ার প্রস্তাবও ফেরাল বিরোধীরা। সোমবার মন্ত্রীসভার সদস্যদের পদত্যাগের পরেই বিরোধীদের কাছে সাহায্যের আর্জি জানান রাষ্ট্রপতি। এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করে রাষ্ট্রপতির অফিস। কিন্তু জানা যাচ্ছে রাষ্ট্রপতির এই প্রস্তাবে সাড়া দেননি বিরোধীরা, উল্টে এই প্রস্তাবকে অর্থহীন বলে দাবি করা হয়েছে। 

উল্লেখ্য, স্বাধীনতার পরে এই প্রথম এত বড় সংকটের মুখে পড়েছে শ্রীলঙ্কার সাধারণ মানুষ। এই দেশের অর্থনৈতিক সংকট এমন ভয়াবহ জায়গায় পৌঁছেছে যে চাল, দুধ, ওষুধ, রুটির মতো জীবনধারণের সাধারণ জিনিসগুলোও আর পাচ্ছেন না এই দেশের সাধারণ মানুষ। এদিকে বৈদেশিক মুদ্রার অভাবে গত মাসের প্রথমেই শ্রীলঙ্কায় বন্ধ আমদানি, রপ্তানি। এর জেরে শেষ হয়েছে জ্বালানি তেল। ফলে ডিজেলের অভাবে ইতিমধ্যেই অন্ধকারে ঢাকা পড়েছে সমগ্র দেশ। ফলে মাথাচার দিয়েছে বিক্ষোভ, প্রতিবাদ। দেশজুড়ে জ্বলছে প্রতিবাদের আগুন।

বিক্ষোভকারীদের একাংশের দাবি দেশের এই দুর্দশার জন্য দায়ী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি স্বয়ং। তাঁর কারণেই এই ভয়াবহ সংকটের মুখে পড়েছে গোটা দেশ এবং দেশের মানুষ। ফলে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন অসংখ্য মানুষ। কিন্তু এই সমস্ত প্রতিবাদ, বিক্ষোভকে মোটেই পাত্তা দিতে রাজি নয় রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষ। তিনি এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ইতিমধ্যেই জানিয়েছেন, পদত্যাগ করার কোনও প্রশ্নই ওঠে না। এদিকে সোমবার বিকেলেই জানা যায় যে, খুব শীঘ্রই গঠিত হতে চলেছে নতুন মন্ত্রীসভা।  এমতাবস্থায় কোন দিকে যাচ্ছে শ্রীলঙ্কার পরিস্থিতি, এখন সেটাই দেখার।    

‘আরশোলা’দের আন্দোলনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীক ভট্টাচার্য

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

চকলেট খাবেন, অথচ স্বাস্থ্য নিয়েও চিন্তা? চটজলদি বানান অ্যাভোকাডো স্মুদি

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও