ভয়ঙ্কর ভুল করে ফেলেছি, আমি অনুতপ্ত: প্রেসিডেন্ট রাজাপক্ষে

দেশবাসীর আস্থা অর্জন করতে হবে

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  শ্রীলঙ্কার এই টালমাটাল পরিস্থিতির দায় নিজের কাঁধে তুলে নিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। মন্ত্রিসভা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। রাজাপক্ষে জানিয়েছেন, ‘গত আড়াই বছর ধরে দেশ একের পর এক সমস্যার সামনে পড়েছিল। করোনা পরিস্থিতি দেশের আর্থিক ব্যবস্থার ভিতে আঘাত করেছে। বেশ কয়েকটি দেশের কাছে আমাদের মোটা টাকা ধার রয়েছে। এই অবস্থায় সরকারের আরও সতর্ক হয়ে পদক্ষেপ করা উচিত ছিল। কিন্তু সরকারের তরফেও বেশ কিছু ভুল হয়ে গিয়েছে। তাই, সব মিলিয়ে শ্রীলঙ্কার আজ এই অবস্থা। প্রেসিডেন্ট হিসেবে কোনওভাবেই এর দায় এড়ানো যায় না। এই ভুলের সংশোধন প্রয়োজন। দেশবাসীর আস্থা অর্জন করতে হবে।’

প্রেসিডেন্ট এও বলেন, ‘দেশবাসী ভয়ঙ্কর কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। আমি এর জন্য রীতিমতো অনুতপ্ত। কীভাবে দেশকে এই ভয়ঙ্কর পরিস্থিতির হাত থেকে উদ্ধার করা যায়, সেই পথের সন্ধান করতে হবে।’ রাজাপক্ষে এও বলেন, এই ভয়াবহ পরিস্থিতির ফলে দেশবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। নানা প্রান্তে ক্ষোভ-বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, যা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। প্রয়োজনে আন্তর্জাতিক অর্থভাণ্ডার এবং বিশ্বব্যাঙ্কের কাছে আর্থিক সাহায্য চাইতে হবে। আর্থিক সাহায্য চাইতে হবে বন্ধুরাষ্ট্রের কাছেও। ভারত ইতোমধ্যে দ্বীপরাষ্ট্রের জন্য ৪০ হাজার টন চাল পাঠিয়েছে। প্রয়োজনে আরও সাহায্যের আশ্বাস দিয়েছে। সাহায্যের আশ্বাস দিয়েছে চিনও। শ্রীলঙ্কার এক উচ্চস্তরীয় প্রতিনিধিদল বর্তমানে আমেরিকা সফরে। বিশ্বব্যাঙ্ক এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডার যৌথভাবে এক আলোচনাচক্রের আয়োজন করেছে।

আরও পড়ুন সংস্কার জরুরি, তবে দেশবাসীর স্বার্থ রক্ষা করেই: শ্রীলঙ্কার অর্থমন্ত্রী

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক