ধর্মঘটে এবার লন্ডনের বন্দরকর্মীরা, মাসের শেষে নামছেন ডাককর্মীরাও

রবিবার থেকে শুরু অনির্দিষ্টকালের ধর্মঘট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি দাওয়া নিয়ে ব্রিটেনের রেলকর্মীরা কিছুদিন আগে ধর্মঘট ডেকে বসে। তাদের এই সিদ্ধান্তের জেরে ব্রিটেনবাসীকে রীতিমতো বেকায়দায় পড়তে হয়েছে। সেই ধর্মঘটের রেশ মিটতে না মিটতে এবার বন্দরকর্মীরা ডাক দিল ধর্মঘটের। ধর্মঘট শুরু হয়েছে রবিবার থেকে। এর ধাক্কায় বন্দরে নোঙর করা জাহাজ থেকে মাল নামানো বা মাল তোলা বন্ধ হয়ে গিয়েছে।

ধর্মঘটে সামিল দুই হাজারের বেশি বন্দরকর্মী। বন্দরকর্মী সংগঠনের সভাপতি জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই কর্মচারিদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসা হচ্ছিল। এই বন্দর যাদের অধীনে, সেই হাচিসন হোল্ডিং লিমিটেডের বক্তব্য, কোম্পানির লাভ আগের থেকে অনেক কমে গিয়েছে। তাই, তাদের পক্ষে কর্মীদের বেতন বৃদ্ধি করাও যেমন সম্ভব হচ্ছে না, বাড়তি কোনও সুযোগ-সুবিধাও দেওয়া সম্ভব নয়। যদিও সংস্থার এই দাবি ঠিক নয়। কারণ, সংস্থা ভালই লাভ করছে। কিন্তু তারা কর্মীদের বেতন বৃদ্ধি বা তাদের অন্যান্য সুযোগ সুবিধা দিতে আগ্রহী নয়। দাবি না মানলে ধর্মঘট চলবে।

এদিনের আরও একটি খবরে জানা গিয়েছে, চলতি মাসের শেষের দিকে ধর্মঘটে বসতে চলেছে ডাক পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। তাদের সঙ্গে ধর্মঘটে সামিল  হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবী, ব্রিটেনের টেলিকম সংস্থার কর্মীরা। ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাফাই কর্মীরা। ফলে, আগামীদিনে সরকারকে যে নাস্তানাবুদ হতে হবে, সে ব্যাপারে নিশ্চিত প্রশাসনের একাংশ। কী করে তারা পরিস্থিতি সামাল দেবে, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?