নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত নেই পরীক্ষা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতায় বসেই নেপালের শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাব থেকে দূরে রাখার কাজ শুরু করেছেন নয়া প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রাজনীতির প্রভাব থেকে শিক্ষা ক্ষেত্রকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক দল অনুমোদিত সব ধরনের ছাত্র সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। এখানেই শেষ নয়, শিক্ষার্থীদের ওপরে পরীক্ষার চাপ কমাতে আরও বড় উদ্যোগ নিয়েছেন তিনি। পড়াশোনা যাতে পড়ুয়াদের কাছে আনন্দের হয়, তারজন্য পঞ্চম শ্রেণী পর্যন্ত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে। ওই নির্দিষ্ট সময় পর্যন্ত পড়ুয়ারা কোনওরকম চাপ ছাড়াই পড়াশোনা করবে। এতে আগ্রহ বাড়বে বলে মনে করা হচ্ছে।

বালেন্দ্র শাহর সরকার প্রথম মন্ত্রিসভার বৈঠকে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে। ১০০ দফার একটি বিশাল সংস্কার কর্মসূচি নিয়েছে সরকার। শিক্ষাক্ষেত্রে তাঁর লক্ষ্য রয়েছে। জানা গিয়েছে, শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধ করে নির্ধারিত সময়ের মধ্যে ক্যাম্পাসগুলো থেকে সংগঠনের অস্তিত্ব সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে অরাজনৈতিক স্টুডেন্ট কাউন্সিল গঠন করার কথা বলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে সরকারি কর্মচারী এবং শিক্ষকদের কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা যাবে না।

পড়ুয়ারা যাতে আনন্দ করে পড়াশোনা করতে পারে তাদের ওপর যাতে কোনওরকম চাপ সৃষ্টি না হয় তার জন্য প্রথাগত অভ্যন্তরীণ পরীক্ষা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে বিকল্প এবং মনস্তাত্ত্বিক মূল্যায়নের পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করা হবে। পড়ুয়াদের আরও উন্নতভাবে পড়াশোনা ও শিক্ষা দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

ফের দুষ্কৃতীদের নিশানায় পঞ্জাবি গায়ক, গুলাব সিধুর বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, তদন্তে পুলিশ

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

বক্সঅফিস ‘মির্জাপুর’ জ্বরে কাঁপছে, নয় দিনে বিশ্বব্যাপী ২৫০ কোটি টাকা ছুঁল ছবির আয়

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর

বিয়ের আসর বসার আগেই হানা! মুর্শিদাবাদে নাবালিকা বিয়ে রুখল পুলিশ, গ্রেফতার পাত্র

গা ঢাকা দিয়ে হল না শেষরক্ষা, চেন্নাই থেকে গ্রেফতার খুনে অভিযুক্ত তৃণমূলের উপ-প্রধান