সিরিয়ার রাজধানী দামাস্কাসে গির্জায় আত্মঘাতী বোমা হামলায় মৃত অন্তত ১৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের ভয়াবহ বোমা হামলা সিরিয়ায়। রবিবার (২২ জুন) রাজধানী দামাস্কাসের এক গির্জায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন প্রার্থনায় সামিল আরও ১৩ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কোনও জঙ্গি সংগঠন এখনও পর্যন্ত ওই হামলার দায় স্বীকার করেনি। যদিও সিরিয়া সরকারের দাবি, এদিনের আত্মঘাতী হামলার পিছনে কুখ্যাত সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএসআইএস) জড়িত।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামাস্কাসের ডাবেলা এলাকার অতি প্রাচীন গির্জা মার এলিয়াসে এদিন রবিবাসরীয় প্রার্থনায় অংশ নিতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা হাজির ছিলেন। প্রার্থনার সময়ে আত্মঘাতী হামলাকারী প্রথমে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।আকস্মিক ঘটনায় অনেকেই হতবিহ্বল হয়ে পড়েন। প্রাণ বাঁচাতে অনেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখনই হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেন। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যান গির্জায় প্রার্থনারত ১৫ জন ভক্ত। গুরুতর জখম হন ১৩ জন। প্রার্থনা কক্ষ রক্তে ভেসে যায়।

বিস্ফোরণের খবর পেয়েই গির্জায় ছুটে যায় উদ্ধারকারী দল ও পুলিশ। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খোদ রাজধানীর বুকে এমন ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। সিরিয়ার তথ্য মন্ত্রী হামজা আল মুস্তফা গির্জায় হামলার নিন্দা করে বলেছেন, ‘কাপুরুষরাই এই হামলা চালিয়েছে। ধর্মীয় স্থানে হামলায় যারাই জড়িত থাকুক না কেন, কাউকে রেয়াত করা হবে না।’ সন্ত্রাসী সংগঠন আইএসআইএস হামলার পিছনে জড়িত রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

গ্রেফতার হতে পারেন ‘খান স্যার’, জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন