মহাকাশ ছেড়ে পৃথিবীর পথে রওনা সুনীতাদের, বুধবার ভোর ৩ টে ২৭ মিনিটে নামবেন মাটিতে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান। দীর্ঘ ন মাস মহাকাশে আটকে থাকার পর শেষ পর্যন্ত ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস। ২৮৬ দিন মহাকাশে কাটালেন তাঁরা। গোটা বিষয়টি নাসার পক্ষ থেকে লাইভ স্ট্রিমিং করা হবে। সকলে দেখতে পাবেন সুনীতা ও বুচের মহাকাশ থেকে পৃথিবীর বুকে পদার্পণের ঐতিহাসিক দৃশ্য।

স্পেস এক্স ড্রাগন ১০ (ISS)-এ করে ফিরছেন সুনীতারা। ১৬ মার্চ রবিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছিল এই ক্যাপসুল। তারপর থেকেই আনন্দে মেতে উঠেছিলেন সকলে। খুশিতে আপ্লুত হতে দেখা গিয়েছিল সুনীতা উইলিয়ামসকেও।

তবে পৃথিবীর বুকে যে একা সুনীতা ফিরছেন তা নয়, সঙ্গে ফিরছেন বুচ উইলমোর, নিক হেগ ও রাশিয়ান নভোশ্চর আলেকজান্ডার গোরবুনভ। নাসা সূত্রে জানা গিয়েছে ভারতীয় সময় ভোর  ৩ টে ২৭ মিনিটে ফ্লোরিডা উপকূলের কাছে গালফ অফ মেক্সিকোয় স্প্ল্যাশডাউন করবে স্পেস এক্স ড্রাগণ ক্যাপসুল। তারপর তাকে টেনে আনবে স্পেসএক্স-এর একটি উদ্ধারকারী জাহাজ। এগুলি হওয়ার পর সুনীতা-সহ বাকি নভোশ্চরেরা ক্যাপসুল থেকে বেরিয়ে আসবেন। তবে সমুদ্রে ঠিক কোথায় সুনীতারা নামবেন তা এখনও স্থির হয়নি।

ইতিমধ্যেই ড্রাগন স্পেসক্রাফটের মধ্যে প্রবেশ করেছেন সুনীতা, বুচ এবং বাকি নভোশ্চরেরা। বন্ধ হয়ে গিয়েছে ক্যাপসুলের হ্যাচও। নাসার স্পেস এক্স Crew-9-এর হ্যাচও বন্ধ করা হয়েছে। ক্যাপসুলের সব গেট চেক করা হচ্ছে। খতিয়ে দেখা হয়েছে সবকিছু। ক্যাপসুলের কোথাও কোনও লিক পাওয়া যায়নি।

নাসা জানিয়েছে আবহাওয়া সবদিক থেকেই সুনীতাদের ঘরে ফেরার অনুকূলে। উপগ্রহের মাধ্যমে নজর রাখা হচ্ছে আবহাওয়ার গতিবিধির দিকে। সুনীতা উইলিয়ামসরা ফিরছেন, তবে এখনও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থেকে যাবেন নাসার নভোশ্চর অ্যানে ম্যাকক্লেইন, নিকোল আয়ার্স, জাপানের নভোচর তাকুয়া ওনিশি, রাশিয়ার নভোচর কিরিল পেসকভ। আগামী ৬ মাসের জন্য স্পেস স্টেশনে থাকবেন তাঁরা।

হাতুড়ে চিকিৎসকের ভুল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেওড়াতে

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

সরকারি স্কুলের মেধাবীদের জন্য বিমান সফরের আয়োজন করলেন এই রাজ্যের মন্ত্রী

‘গোটা বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রায় সামিল হতে চাইছে,’ রোজগার মেলায় বললেন মোদি

পেট্রোল-ডিজেলের দাম ৬ টাকা কমানোর কথা জানাল এই দেশের সরকার

কয়লা পাচার মামলায় বুদবুদ থানার প্রাক্তন ওসি সহ মোট ১২ জনকে তলব ইডির

খাস কলকাতায় মেয়েদের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, তদন্তে গড়িয়াহাট থানার পুলিশ

ত্বিশা শর্মার রহস্যমৃত্যুতে নতুন মোড়! সামনে এল চাঞ্চল্যকর ছবি, চাপে তদন্তকারীরা

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

পঞ্জাবে পথকুকুর সরানোর অভিযান নিয়ে কী বললেন রবিনা টন্ডন?

বাড়িতে বানিয়ে ফেলুন প্রোটিনে ঠাসা চকোলেট মুস, রইল রেসিপি

গরমে স্বস্তি দেবে ঘরে তৈরি এই ৫টি আইসড TEA, রইল সহজ রেসিপি