ভারতের পর এবার পাকিস্তানের নূর খান সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা তালিবানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  একদিকে ইজরায়েল-আমেরিকা ইরানের সঙ্গে অন্যদিকে আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে । যত সময় যাচ্ছে ততই বাড়ছে উত্তেজনা । যুদ্ধ থামার বদলে উল্টে রক্ত ঝড়ছে সেই সঙ্গে লাফিয়ে বাড়ছে প্রাণহানির  সঙ্গে। এই আবহেই এবার পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক এলাকা রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, কোয়েটার ১২তম কর্পস, খাইবার পাখতুনখোয়ার মোহাম্মদ এজেন্সি এলাকা এবং ঘালানি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তালিবানরা। 

আফগানিস্তানে ক্ষমতায় থাকা আফগান  তালিবানের  প্রতিরক্ষামন্ত্রক দাবি করেছে যে তারা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পাকিস্তানি সামরিক  এলাকায় বিরুদ্ধে সফলভাবে বিমান হামলা চালিয়েছে।  জানানো হয়েছে  আফগান ভূখণ্ডে পাকিস্তান  সাম্প্রতিক বিমান হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, কাশ্মীরের পহেলগাঁও হামলা৫র জবাবে ভারতও পাকিস্তানের নূর খান বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এবার আফগানিস্থানও ওই একই সামরিক এলাকায় হামলা চালালো। তালিবানদের দাবি এই হামলার ফলে পাকিস্তানের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।  এই হামলা চালানোর আগে পাকিস্তান কাবুল এবং বাগরাম বিমানঘাঁটিতে আক্রমণ করেছিল। 

আরও পড়ুন: ইরান – আমেরিকার যুদ্ধ নিয়ে সতর্ক দিল্লি, কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠকে মোদি

তালেবানরা এক বিবৃতিতে জানিয়েছে, যদি পাকিস্তান তাদের আকাশসীমা লঙ্ঘন করে অথবা আবার কোনও আক্রমণাত্মক পদক্ষেপ নেয়, তাহলে তাদের কঠোর ও প্রতিশোধমূলক পদক্ষেপের মুখোমুখি হতে হবে। প্রসঙ্গত, আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা  যায়।  তালিবান সরকার জানিয়েছে , তাদের সেনা বাহিনী পাকিস্তানি বিমানের উপর গুলি চালিয়েছে। দুই দেশের মধ্যে চলমান সংঘাত টানা চতুর্থ দিনে প্রবেশ করেছে।  তালিবানদের দাবি রবিবার সকালে পাকিস্তানি বিমানগুলি আফগান আকাশসীমায় প্রবেশ করে, যার  কারণে আফগানরা প্রতিরক্ষা মূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এই অঞ্চলে আরও উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। 

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

‘লেকে পহেলা পহেলা প্যার…’ সমাজমাধ্যমে ভাইরাল জেলাশাসকের মিউজিক ভিডিও, দেখে নিন…

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ! ৫ কোটি মাদক-সহ পুলিশের জালে প্রৌঢ়া

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬