হিজবুল্লাহ প্রাক্তন প্রধান নাসরুল্লাহর জানাজায় অংশ নিতে বেইরুতে লাখো মানুষের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি : গত বছরের ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বেইরুতে হিজবুল্লাহর সদর দপ্তরে ভয়ঙ্কর বিমান হামলা চালিয়েছিল ইজরায়েল। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল। ইজরায়েল জানিয়েছিল, হামলার সময় সদর দপ্তরে উপস্থিত ছিলেন নাসরুল্লাহ। তবে তিনি এই হামলার পর থেকে তাঁর কোন খবর পাওয়া যায় নি প্রাক্তন হিজবুল্লাহর প্রধানের। তিনি বেঁছে আছেন, নাকি নিহত হয়েছেন তা জানা যায় নি। ওই হামলায় নাসরুল্লাহল বেঁচে গেলেও পরের মাসে বৈরুতে ফের গোপন বাঙ্কারে হামলা চালান ইজরায়েল সেনারা। প্রাক্তন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ মারা যান বাঙ্কারে। তিনি সেখানেই লুকিয়েছিলেন। সেখানে বিষাক্ত গ্যাসে দমবন্ধ হয়ে যায় নাসরুল্লাহর। ব্যাপক বিস্ফোরণের কারণে বিষাক্ত ধোঁয়া চারপাশে ছড়িয়ে পড়ে। তাতে অনেকেই মারা যান। ৮০ থেকে ৮৫টি বাঙ্কারে এই বোমা ফেলা হয়েছিল।  নাসরুল্লাহ যে বাঙ্কারে ছিলেন সেখানে বোমা পড়ার পর জায়গাটি ৩০ ফুট গর্ত হয়ে যায়। ঘটনাস্থল থেকে নাসরুল্লাহর মৃতদেহ উদ্ধার করা হয়। তবে তাঁর শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল না। এই ঘটনার দীর্ঘদিন পর হাসান নাসরুল্লাহ এবং তার নিযুক্ত উত্তরসূরি সাইয়্যেদ হাশেম সাফিয়েদ্দিনের জানাজায় অংশ নিতে বেইরুতে জড়ো হয়েছেন লক্ষ লক্ষ শোকার্ত মানুষ।

এই নিয়ে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, রবিবার(২৩ ফেব্রুয়ারি)বেইরুত স্টেডিয়ামে(ক্যামিল চামাউন স্পোর্টস সিটি স্টেডিয়াম) ও দক্ষিণ বৈরুতের আশপাশের রাস্তায় জড়ো হয় জনতা। এর ফুটেজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাকের কালিবাফ এবং বিদেশ মন্ত্রী আব্বাস আরাগচিসহ প্রতিনিধিদের পাশাপাশি বেসরকারি নাগরিকরাও এতে অংশ নিয়েছেন। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং প্রভাবশালী অ্যাক্টিভিস্টদের একটি বড় অংশ সেখানে জড়ো হয়েছেন। বেইরুতে শোকার্ত মানুষ জড়ো হওয়ার সময়ও সীমান্তের কাছে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনারা।

দেশটির সংবাদমাধ্যম সূত্রে খবর, বেইরুতের দক্ষিণ শহরতলিতে বিমানবন্দর সড়কের পাশে এক টুকরো জমিতে নাসরুল্লাহকে সমাহিত করা হবে। দক্ষিণ লেবাননের দেইর কানুন এন-নাহর শহরে সাফিউদ্দিনকেও দাফন করা হবে।৬৫টি দেশের প্রায় ৮০০ বিশিষ্ট ব্যক্তিত্ব জানাজায় অংশ নেবেন।

৮০ বছর পর অন্ধকার ঘুচল! বিধায়কের উদ্যোগে নামখানার বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল বিদ্যুতের আলো

যুদ্ধের খরচ তুলতে পর্নোগ্রাফি বৈধ করবে ইউক্রেন! ৩০ হাজার ড্রোন কেনার পরিকল্পনা

আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি! সোমবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া

মিলনমেলা প্রাঙ্গনে আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা! ৩২ জন তীর্থযাত্রী নিয়ে উল্টে গেল বাস, মৃত একাধিক

সকালেই জোড়া অভিযান! নাদিমুল হকের অফিস থেকে দিল্লির তৃণমূল সদর দফতরে হানা ইডি-র

রানওয়ে পেরিয়ে ট্রাকে ধাক্কা! দাউদাউ করে জ্বলছে বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৫

পুজোর মুখে সস্তার স্মার্টফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে দেশীয় ব্র্যান্ড Mivi

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী