প্রথম চিনের বাজারেই টেসলার নতুন গাড়ি, একবার চার্জেই ৬০৬ কিমি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিনের বাজারে নতুন বৈশিষ্ট্যের গাড়ি আনতে চলেছে যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা সংস্থা টেসলা। মডেল ৩ সেডানটি যুক্তরাষ্ট্রের বাজার ছেড়ে চিনের বাজারে উদ্বোধন হতে চলেছে। একবার চার্জ দিলেই টানা ৬০৬ কিমি পর্যন্ত যাতায়াত করতে সক্ষম হবে গাড়িটি। ফলে চিনের বিওয়াইডি-র(গাড়ি নির্মাতা সংস্থা) সঙ্গে টেসলার জোর টক্কর হতে চলেছে বলেই আশঙ্কা করা হচ্ছে।

প্রতি মডেল ৩ গাড়িতে ৫ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪২ হাজার টাকা) করে ছাড় দেওয়া হচ্ছে। চীনের পাশাপাশি ক্যালিফোর্নিয়ার ফ্রেমন্টেও তৈরি করা হয়েছে।  টেসলার অন্যান্য গাড়িগুলির তুলনায় এই গাড়ির সুবিধা বেশি। টেসলা জানিয়েছে, ২০২০ সালে প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি বিক্রীত মডেল ওয়াইয়ের উন্নত সংস্করণ হচ্ছে নতুন মডেল ৩। চিনের সাংহাইয়ে অবস্থিত টেলসার প্ল্যান্টে তৈরি করা হয়েছে। এটি এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশের বাজারেও রফতানি করা হবে। শনিবার চিনের বেইজিং-এ একটি বাণিজ্য মেলায় এই গাড়ি প্রদর্শিত হবে।

চিনে এই গাড়ি বিক্রির ক্রয়াদেশ নেয়া শুরু করেছে টেসলা। চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে চিনের বাজারে এই গাড়ি আনতে চলেছে টেসলা। চিন ছাড়াও জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং জাপানের বাজার থেকেও এই গাড়ি বিক্রির ক্রয়াদেশ নিতে শুরু করেছে টেসলা। বর্তমানে মডেল ওয়াইয়ের পর টেসলার সবচেয়ে দামি গাড়ি হচ্ছে নতুন মডেল ৩। দ্য ভার্জ জানিয়েছে, নতুন মডেল-৩ রিয়ার হুইল ড্রাইভ মডেলের গাড়ির দাম ৪২ হাজার ৯৯০ ডলার এবং লং ড্রাইভ রেঞ্জ ভার্সনের দাম পড়বে ৫০ হাজার ৯৯০ ডলার।

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার