৩০ বছরের চেষ্টার পর লটারিতে ৩৯০ কোটি টাকা জিতলেন এই দম্পতি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: এক-দু’বার নয়, টানা ৩০ বছর ধরে একই লটারি (lottery winner) কিনে গিয়েছেন! অনেকেই  মাঝপথে আশা ছেড়ে দেন, কিন্তু এই দম্পতি হার মানেননি। আর শেষ পর্যন্ত সেই ধৈর্যই এনে দিল কোটি কোটি টাকার জ্যাকপট। ঘুম ভাঙতেই জীবনের সবচেয়ে বড় সুখবর পেলেন তাঁরা! আমেরিকার টেক্সাসের রিচার্ডসনের এক দম্পতি সম্প্রতি লটারি জিতে রাতারাতি খবরের শিরোনামে উঠে এসেছেন। জানা গিয়েছে, তাঁরা টানা ত্রিশ বছর ধরে কোনও ড্র মিস না করে একই লটারি খেলতেন।

অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তাঁরা জিতে (lottery winner) নিয়েছেন ৪১ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৯০ কোটি টাকার সমান। এপ্রিল মাসে টেক্সাসের মেসকুইট এলাকার একটি সেভেন-ইলেভেন দোকান থেকে একটি ‘কুইক পিক’ টিকিট কিনেছিলেন ওই ব্যক্তি। তখন তিনি কল্পনাও করেননি যে এই টিকিটই তাঁর জীবন পুরো বদলে দেবে। 

আরও পড়ুন: ‘গে ডেটিং’ অ্যাপে সঙ্গী খুঁজতে গিয়েই বিপদ, শেষে ভয়ঙ্কর পরিণতি যুবকের

প্রথমে স্বামী টিকিটটি পরীক্ষা করেন এবং বুঝতে পারেন বিশাল অঙ্কের পুরস্কার (lottery winner) জিতেছেন তাঁরা। তারপর তড়িঘড়ি ঘুম থেকে উঠে স্ত্রীকে ডেকে সুখবর দেন। মোটা অঙ্কের এই লটারি জিতে সারা রাত চোখে ঘুম আসেনি ওই ব্যক্তির। তিনি বলেন, “সারা রাত শুধু ভাবছিলাম, সত্যিই কি এটা ঘটেছে!” দম্পতি নিজেদের পরিচয় গোপন রেখেছেন। তবে তাঁরা জানিয়েছেন, এই জয় তাঁদের কাছে ভাগ্যের চেয়ে বেশি ধৈর্য ও বিশ্বাসের পুরস্কার। এত বড় অঙ্কের টাকা দিয়ে তাঁরা পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান এবং বিশ্বভ্রমণের স্বপ্নও পূরণ করতে চান। অন্যদিকে, টেক্সাস লটারি কর্তৃপক্ষ এখনও ৭৮ মিলিয়ন ডলারের আরেক জ্যাকপট বিজয়ীর খোঁজ করছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পুরস্কার দাবি না করলে সেই বিপুল অর্থ সরকারি কোষাগারে ফিরে যাবে বলে জানানো হয়েছে।

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক

নবান্নের কাছেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, দুর্ঘটনা নাকি খুন?

সাধুর বেশে রাজ্যে অনুপ্রবেশ, কোচবিহারে গ্রেফতার পঞ্চাশোর্ধ্ব বাংলাদেশি নাগরিক

আফগানিস্তানের বিপক্ষে হ্যাটট্রিক করে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশি বোলার

হাতিদের প্রাণ বাঁচাতে নিজের লাল টি-শার্ট খুলে ট্রেন থামাল বনকর্মী

থানেতে মানব পাচার ও দেহব্যবসার বড় পর্দাফাঁস, উদ্ধার হিন্দি টেলিভিশন অভিনেত্রী

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

সমুদ্রসৈকত দিঘায় আগমনি উৎসব, নাচে-গানে মঞ্চ মাতাবেন শান-অণ্বেষা

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

পুজোর আগে শেষ রবিবারের কেনাকাটায় ভিলেন হবে বৃষ্টি? কেমন থাকবে আবহাওয়া…

দুর্গাপুজোর আগে ফের অভিষেকের ‘দুয়ারে’ পুলিশ, দিল নোটিস

নীতীশ দলে, বাদ দুবে! ইন্দোরে ঘুরে দাঁড়াতে কেমন হবে ভারতের প্রথম একাদশ

বিজ্ঞাপনের হোর্ডিং থেকে ফুটপাতকে মুক্ত করতে ফিতে হাতে গড়িয়াহাটে অগ্নিমিত্রা