জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মূল হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের মূল হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার জন্য তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জাপানের একটি আদালত।

জানা গিয়েছে, বুধবার নাড়া শহরের একটি আদালতে শিনজো আবে হত্যার ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়েছে। বিচারক শিনিচি তানাকা এই ঐতিহাসিক রায় ঘোষণা করেছেন। ২০২২ সালের জুলাই মাসে নির্বাচনী প্রচার করার সময় শিনজো আবেকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের প্রায় সাড়ে তিন বছর পর রায় ঘোষণা করা হয়েছে। জাপানি বন্দুকের মাধ্যমে হিংসা ছাড়ানোর ঘটনা বিরল হওয়ায় এই হত্যাকাণ্ডকে যুদ্ধের পরবর্তী ইতিহাসের নদীর বিহীন অপরাধ হিসেবে বর্ণনা করা হয়েছে। আসামিকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবিও জানানো হয়েছিল।

বছর ৪৫-র ইয়ামাগামী আদালতে স্বীকার করেছিলেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী কে খুন করার পরিকল্পনা করেছিলেন। তিনি মনে করতেন শিনজো আবের সঙ্গে বিতর্কিত ইউনিফিকেশন চার্চের গভীর সম্পর্ক ছিল। সে চেয়েছিল আবের মত প্রভাবশালী একজন ব্যক্তিকে খুন করে ওই চার্চের কর্মকাণ্ডের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করতে। পাশাপাশি সামাজিক সমালোচনা তৈরি করতে।

জাপানের আইন অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি প্যারোলি মুক্তি পাওয়ার সুযোগ পান। কিন্তু সাজাপ্রাপ্ত অধিকাংশ দোষিরাই কারাগারে মারা যান। ইয়ামাগামির আইনজীবীরা তার পরিবারের আর্থিক কষ্টের কথা উল্লেখ করেছিলেন। আর্থিক সমস্যার কথা জানিয়ে কুড়ি বছরের কারাদণ্ডের আবেদন জানানো হয়েছিল। কিন্তু আদালত তা না খোঁজ করে দেয়।

শিনজো আবে জাপানের ইতিহাসে সবথেকে বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। প বিশ্ব নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বর্তমানে আবের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সানা তাকাইচি জাপান ও এলডিপির নেতৃত্ব দিলেও দলটির ওপর সাধারণ মানুষের আস্থা কমে গিয়েছে

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড