উচ্চশিক্ষায় আফগান মেয়েদের বিদেশ যাত্রার অনুমতি দিল না তালিবান সরকার

উচ্চশিক্ষার জন্য ছাত্রীদের কাবুল ছাড়ার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তানের শাসকগোষ্ঠী। অথচ ছাত্রদের অনুমতি মিলেছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : তালিবান শাসন যে ঠিক কী, তা হাড়ে হাড়ে বুঝেছেন আফগানিস্তানের মেয়েরা। এর আগে তালিবান শাসনে মেয়েদের পর্দাসীন করে ঘরবন্দি করে রাখা হয়েছিল। দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর ভাবা গিয়েছিল আন্তর্জাতিক চাপে নারীদের পড়াশোনা, অধিকার রক্ষায় কিছুটা নরম হবে তালিবানরা। সেই প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেল, তালিবানরা রয়েছে সেই অন্ধকার যুগেই। মেয়েদের শুধু সন্তান উৎপাদনের যন্ত্র হিসেবেই দেখতে চায় তাঁরা। সম্প্রতি উচ্চশিক্ষার জন্য ছাত্রীদের কাবুল ছাড়ার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তানের শাসকগোষ্ঠী। অর্থাৎ মেয়েদের পায়ের বেড়ি খুলছে না।

সম্প্রতি কাবুলের কিছু পড়ুয়া কাজাখস্তান এবং কাতারে পড়তে যাওয়ার অনুমতি চেয়ে তালিবান সরকারের কাছে আবেদন জানিয়েছিল। ছাত্রেরা অনুমতি পেলেও ছাত্রীদের কাউকেই কাবুল ছাড়ার ছাড়পত্র দেওয়া হয়নি। এই ঘটনায় তালিবানের লিঙ্গবিদ্বেষের ফের প্রমাণ মিলেছে বলে অভিযোগ উঠেছে। প্রসঙ্গত, গত বছর অগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখলের পরেই মহিলাদের বিরুদ্ধে নানা বিধিনিষেধ জারি করা হয়েছিল। ছাত্রীদের আলাদা ভাবে স্কুলে পড়ার সুযোগ দেওয়া হয়েছে। চালু হয়েছে ক্লাসে ছাত্র এবং ছাত্রীদের মাঝে পর্দা টেনে দেওয়ার ব্যবস্থা। অধিকাংশ চাকরির জায়গা থেকেই ছাঁটাই করা হয়েছে মহিলাদের।

নব্বইয়ের দশকে তালিবান শাসনে আফগান মহিলাদের একা বাড়ির বাইরে বেরোনোর উপরেও নিষেধাজ্ঞা ছিল। শিক্ষা এবং চাকরিক্ষেত্রে ব্রাত্য ছিলেন তাঁরা। যদিও গত বছর ক্ষমতা দখলের পর প্রাথমিক ভাবে ‘অন্য পথে’ হাঁটার বার্তা দিয়েছিল তালিবান। সংগঠনের মুখপাত্র জ়বিউল্লা মুজাহিদ যখন জানিয়েছিলেন, মেয়েদের জন্য স্কুলের দরজা ‘খুব তাড়াতাড়ি খোলার ভাবনাচিন্তা করছেন তাঁরা। যদিও ক্ষমতায় শিকড় মজবুত হতেই ধীরে ধীরে নারীবিদ্বেষী ভূমিকা ফিরে আসছে প্রয়াত মোল্লা মহম্মদ ওমরের গড়া সংগঠনে। গত ১৫ অগস্ট তালিবান শাসনের এক বছর পূর্তির দিনে কাবুলে শিক্ষা ও কাজের দাবিতে মহিলাদের মিছিলে চলেছে গুলিও।

বড়বাজার থেকে উদ্ধার ১১০ কেজি নিষিদ্ধ বাজি, গ্রেফতার ১

অর্ণবের তাণ্ডবের মধ্যেই ওড়িশায় জন্ম ৯৩১ শিশুর, নবজাতকদের নাম রাখা হল অর্ণব-বর্ষা-তুফান

বিমানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করতেই যাত্রীদের অপমান! স্পাইসজেট কর্মীর মন্তব্যে হইচই, ভাইরাল ভিডিও

জুবিন গর্গের রহস্যমৃত্যু মামলার দ্রুত বিচারের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ গায়কের স্ত্রী গরিমা

ফের কর্মী ছাঁটাই অ্যামাজনে, এক ধাক্কায় চাকরি হারানোর ই-মেল পেলেন ২৫০ জন

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে