দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সব সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

Share:

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে আমেরিকা। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে বাকি মার্কিন সেনাদেরও সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে ট্রাম্পের দেশ। মার্কিন ও ইরাকি আধিকারিকরা এই সময়সীমার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১২ অগস্ট) মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মার্কিন প্রশাসনের এক আধিকারিকও সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা নিশ্চিত করলেও কতজন সেনা বর্তমানে ইরাকে রয়েছেন বা তাঁদের কোথায় সরিয়ে নেওয়া হবে, তা জানাননি।

আরও পড়ুন:  ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়ছেন ‘বিশ্বস্ত সহযোগী’ ক্যারোলিন লেভিট, নেপথ্যে কোন কারণ?

উল্লেখ্য, ইরাকে আমেরিকার সামরিক উপস্থিতির শুরু ২০০৩ সালের আগ্রাসনের সময়। সেই সময় বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন করা হয়েছিল। ২০০৭ সালে বিদ্রোহ দমনের সময় ইরাকে একসঙ্গে ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি মার্কিন সেনা ছিল। ২০১১ সালে শেষ দফার যুদ্ধরত মার্কিন সেনা ইরাক ছেড়ে যায়। কিন্তু ২০১৪ সালে জঙ্গিগোষ্ঠী আইএসআইএস ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করলে ইরাকি সরকারের আমন্ত্রণে ফের মার্কিন সেনা সেখানে প্রবেশ করে। আইএসআইএস-এর দখল করা অঞ্চল পুনরুদ্ধারের পর ২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট তাদের যুদ্ধ অভিযান শেষ করে। এরপরও প্রায় ২,৫০০ মার্কিন সেনা ইরাকে থেকে যায় প্রশিক্ষণ ও সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়তার জন্য। গত বছর ইরাকের অধিকাংশ ঘাঁটি থেকেও মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমানে কুর্দিস্তান অঞ্চলেও মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম সরানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন কুর্দি আধিকারিকরা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড