আয়ারল্যান্ডে বর্ণবিদ্বেষী হামলা, ভারতীয় যুবককে মেরে মুখ ফাটিয়ে পালাল দুষ্কৃতীরা

এবার এক ভারতীয় বংশোদ্ভূতের উপর সহিংস হামলা চালাল একদল কিশোর। ব্যক্তিটি একজন উদ্যোক্তা। ঘটনাটি ঘটেছে, আয়ারল্যান্ডের ডাবলিনে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বর্ণবিদ্বেষী হামলা আয়ারল্যান্ডে! এবার এক ভারতীয় বংশোদ্ভূতের উপর সহিংস হামলা চালাল একদল কিশোর। ব্যক্তিটি একজন উদ্যোক্তা। ঘটনাটি ঘটেছে, আয়ারল্যান্ডের ডাবলিনে। তবে তিনি জীবিত রয়েছেন, তবে হামলায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে তাঁর মুখ। আহত অবস্থায় সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেটারকেনির ওয়াইএসএআর ল্যাব অ্যান্ড টেকনোলজি গেটওয়ের ওই সিনিয়র ডেটা সায়েন্টিস্ট সন্তোষ যাদব জানিয়েছেন যে, তাঁকে নিরন্তরভাবে মারধর করেছে তাঁর বাড়ির কাছে ফুটপাতে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে গিয়েছে একদল কিশোর।

তিনি লিঙ্কইনদিনে একটি বিস্তারিত পোস্টে, তাঁর উপর ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা করে বলেছেন, “রাতের খাবার খাওয়ার পর, আমি আমার অ্যাপার্টমেন্টের কাছে হেঁটে যাচ্ছিলাম, তখন ছয় কিশোরের একটি দল পিছন থেকে আমার উপর আক্রমণ করে। তারা আমার চশমা ছিনিয়ে নেয়, ভেঙে দেয় এবং তারপর আমার মাথা, মুখ, ঘাড়, বুক, হাত এবং পায়ে নির্মমভাবে মারধর করে, যার ফলে আমার রক্তক্ষরণ হয়। এরপরেই আমি গার্ডাই (আইরিশ পুলিশ)-এর সঙ্গে যোগাযোগ করি। তাঁরা আমাকে ফুটপাত থেকে তুলে অ্যাম্বুলেন্সে করে ব্লানচার্ডস্টাউন হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন, আমার গালের হাড় ভেঙে গিয়েছে।”

এই ঘটনায় আতঙ্কিত উদ্যোক্তা আরও দাবি করেছেন যে, আয়ারল্যান্ডে এই ধরনের অপ্রীতিকর আক্রমণ ক্রমশ বাড়ছে। এমনকী ডাবলিন জুড়ে বাসে, আবাসন এলাকায় এবং জনসাধারণের রাস্তায় ভারতীয় পুরুষ এবং অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্ণবাদী আক্রমণের ঘটনা বেড়েই চলেছে। তবুও, সরকার নীরব। এই অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে এবং তাঁদের আবারও আক্রমণ করার জন্য উৎসাহিত করা হচ্ছে। তিনি তাঁর আবেদনটি আয়ারল্যান্ড সরকার, ডাবলিনে ভারতীয় দূতাবাস, ভারতের বিদেশ মন্ত্রণালয় এবং কূটনীতিক অখিলেশ মিশ্রকে ট্যাগ করেছেন। তিনি তাঁর পোস্টে দুটি ছবি জুড়ে দিয়েছেন। একটিতে তাঁর রক্তাক্ত মুখ এবং অন্যটিতে ভাঙা চশমা দেখানো হয়েছে। জানা গিয়েছে, ব্যক্তির সঙ্গে হামলার ঘটনাটি ঘটেছে, গত ১৯ জুলাই ডাবলিনের টালাঘট এলাকায়।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল