রাশিয়ার মস্কোতে ভয়াবহ বিস্ফোরণে নিহত কমপক্ষে ৩, আহত ১৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া-ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে বড়সড় বিস্ফোরণ ঘটে গেল মস্কোতে। শনিবার (স্থানীয় সময়) সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোর মধ্যবর্তী এলাকায় একটি রেস্তরাঁর বাইরে বিস্ফোরণটি ঘটে। আর সেই বিস্ফোরণের জেরে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়। গুরুতর জখম ১৫। তাদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। কীভাবে এই জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটল, সেই বিষয়ে কিছুই জানায়নি রাশিয়া পুলিশ।

পুলিশ কর্তৃপক্ষ বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা শুরু করার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তদন্তকারী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের মোতায়েন করেছে। তবে এটা কোনও জঙ্গি হামলা নয় বলে জানিয়েছে পুলিশ। এমনকি ইউক্রেনের যুদ্ধের সঙ্গে এই হামলার কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে রাশিয়া পুলিশ। প্রাথমিক অনুমান, ওই রেস্তরাঁর বাইরে একটি গ্যাসের সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। যদিও ওই রেস্তরাঁটি শনিবার সারাদিন বন্ধ ছিল সাধারণ নাগরিকদের জন্য। কারণ রেস্তরাঁতে একটি ব্য়ক্তিগত অনুষ্ঠানের জন্য ভাড়া নেওয়া হয়েছিল।

আরও পডুন: Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। সবদিক তদন্ত করে দেখা হচ্ছে।

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের