Commonwealth Games: বক্সিং-য়ে মেয়েদের পরেই সোনা জয় ভারতের অঙ্কুশ-সচিনের

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কটল্যান্ডের গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে শনিবারটি ছিল ভারতের জন্য। কারণ শনিবারের শুরু থেকেই একের পর এক স্বর্ণপদক নিজেদের ঝুলিতে ভরে নিচ্ছিলেন ভারতের প্রতিযোগিরা। বিশেষ করে বক্সিং-য়ে অন্য দেশগুলিকে তুড়ি মেরে উড়িয়ে সোনা জিতে নিয়েছেন ভারতের মেয়েরা। তবে বক্সিং-য়ে সোনা জয়ে মেয়েদের তুলনায় পিছিয়ে ছিল না ছেলেরাও। শুরুটা হয়েছিল প্রীতি পাওয়ারকে দিয়ে। বক্সিংয়ে শেষ সোনা জিতে ভারতের মাথা গোটা বিশ্বের কাছে উঁচু করলেন অঙ্কুশ পঙ্ঘল।

আরও পডুন: ভারতীয় বক্সিংয়ের জগতে সোনার দিন হয়ে রইল শনিবার

৫৪ কেজি বিভাগে শনিবার সোনা জিতেছেন প্রীতি পাওয়ার। তিনি হারিয়ে দিয়েছেন কানাডার স্কারলেট সাবানাহ ডেলগাডোকে। তার কিছুক্ষণ বাদে ৫৭ কেজি বিভাগে আয়ারল্যান্ডের মিচেলা ওয়ালশকে হারিয়ে সোনা জেতেন জেসমিন লাম্বোরিয়া। এর পর ৫১ কেজি বিভাগের ফাইনালে ইংল্যান্ডের রুবি হোয়াইটকে হারিয়ে দেশকে সোনার পদক এনে দেন সাক্ষী চৌধুরী। পরে প্রিয়া ঘাংগাস কানাডার মেরি আল আহমেদিয়াকে হারিয়ে সোনা জিতেছেন। তারপরেই রাতে মহিলাদের ৭০ কেজি বক্সিং-য়ে ইংল্য়ান্ডের শ্যান্টেল রিডকে হারিয়ে সোনা জেতেন অরুন্ধতী চৌধুরী। আর গভীর রাতে ছেলেদের ৬০ কেজি বিভাগে সোনা জিতেছেন ভারতের এস সচিন। তিনি হারিয়েছেন নামিবিয়ার ট্রাই-অ্যাগেইন মর্নিং এনডেভেলোকে। তার কিছুক্ষণ বাদেই বক্সিং-য়ে সাত নম্বর সোনাটি এনে দেন ভারতের অঙ্কুশ পঙ্ঘল। তিনি ছেলেদের বক্সিং-এর ৮০ কেজি বিভাগে সোনা জিতেছেন। হারিয়েছেন ইংল্যান্ডের ডিমেজি শিট্টুকে। যার ফলে শনিবারেই শুধুমাত্র বক্সিং-য়ের দৌলতে সাতটি সোনা আসে ভারতের ঝুলিতে।

একদিনে এতগুলি সোনা কোনওদিন কমনওয়েলথ গেমসে জেতেনি ভারত। যার ফলে ১৩টি সোনার পাশাপাশি ১৫টি রুপো ও আটটি ব্রোঞ্জ পদক পেয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা। পদকপ্রাপ্তির তালিকায় ভারতের স্থান এখন পাঁচ নম্বরে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি