ইউরোপে বিশাল জরিমানার মুখে TikTok

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: শিশুদের গোপনীয় তথ্য নিয়ে শর্ত লঙ্ঘনের দায়ে ইউরোপে বিশাল জরিমানার মুখে পড়ল চিনা ভিডিয়ো শেয়ারিং অ্যাপ টিকটক। শুক্রবার আইরিশ ডাটা প্রোটেকশন কমিশন (ডিপিসি) অ্যাপ ব্যবহারকারী শিশুদের তথ্য গোপন না রাখায় টিকটককে ৩৬৮ মিলিয়ন ডলার জরিমানা করেছে। ভারতীয় মুদ্রায় জরিমানার অঙ্ক তিন হাজার ৫৯ কোটি টাকার বেশি। এর আগে এত বিশাল পরিমাণ জরিমানার সম্মুখীন হয়নি চিনা সংস্থাটি।

মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’ জানিয়েছে, অপ্রাপ্তবয়স্ক টিকটক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত নয় বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠেছে। ওই অভিযোগের প্রেক্ষিতে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইরিশ ডাটা প্রোটেকশন কমিশন। তদন্তে দেখা যায়, অ্যাপে যে ডিফল্ট সেটিং রাখা হয়েছে তাতে ১৩ থেকে ১৭ বছর বয়সী টিকটক ব্যবহারকারীদের সঙ্গে অতি সহজেই যোগাযোগ করা যাচ্ছে। যে কেউ সংশ্লিষ্ট  অ্যাকাউন্টে ঢ়ুঁ মেরে যোগাযোগ করার জন্য প্রয়োজনীয় ফোন নম্বর-সহ যাবতীয় তথ্য দেখতে পাচ্ছেন।

শুধু তাই নয়, টিকটকে ব্যবহারকারীদের ব্যক্তিগত সুরক্ষা বলে কিছু নেই বলেও তদন্তে উঠে আসে। এমনকি অ্যাপ ব্যবহারকারীদের গোপনীয় তথ্য চিনে সরবরাহের মতো মারাত্মক প্রমাণও পান তদন্তকারীরা। গোটা ইউরোপজুড়ে সাড়ে ১৩ কোটি নেটা নাগরিক টিকটক অ্যাপ ব্যবহার করেন। ওই বিপুল ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত নয় বলে প্রমাণ হওয়ার পরেই টিকটককে বিশাল পরিমাণ জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ

ঘর বাঁধার স্বপ্ন অধরাই রইল, কলকাতার অনামিকা আর লখনউয়ের নীলেশের প্রাণ কাড়ল আগুন

জনগণের ক্ষোভের মুখে তৃণমূলের উপপ্রধান, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

ব্যারাকপুরে বুলডোজার অভিযানে প্রশাসন, ভাঙা হল তৃণমূলের দলীয় কার্যালয়

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

লাঠি হাতে গোটা গ্রামে একের পর এক বাড়িতে হানা প্রমীলা বাহিনীর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

‘বাংলাদেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না’, হুঙ্কার তারেক রহমানের উপদেষ্টার

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

আরামবাগে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

টিকিয়াপাড়ায় রেলের জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযানে চলল বুলডোজার

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা