‘বুলেট নয় ব্যালট বক্সে জবাব দিন’ মার্কিনিদের উদ্দেশে বার্তা বাইডেনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট বাইডেন। হামলার পরে পরেই ট্রাম্পের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। এবার দেশবাসীর উদ্দেশ্যে নতুন বার্তা দিলেন বাইডেন। সমগ্র দেশবাসীকে শান্ত থাকার কথা বললেন বাইডেন।তিনি জানান, মার্কিনরা একে অপরের শত্রু নয়, তাঁদের মধ্যে মতবিরোধ থাকলেও তাঁরা একে অপরের বন্ধু। এত বড় দেশে মত পার্থক্য থাকতেই পারে। মত পার্থক্য হলে এর জবাব দিন ব্যালট বক্সে বুলেটে নয়।

এই হামলার পরে পরেই দেশটির নির্বাচনী উত্তাপ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে বাইডেন দেশবাসীকে জানিয়েছেন ‘তাঁদের এখন শান্ত থাকতে হবে। মনে রাখতে হবে, তাঁদের মধ্যে যতই মতবিরোধ থাকুক না কেন, আমেরিকান হিসাবে তাঁরা একে অপরের বন্ধু, সহকর্মী।হিংসার পথ থেকে সরে আসতে হবে। সকলকে সংযত থাকার বার্তা দিয়েছেন তিনি।

চলতি বছরেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন শুরু হবে। একে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচনি প্রচারে নামছেন রাজনীতিবিদরা। প্রচার পর্বও শুরু হয়ে গিয়েছে। সেরকমি নির্বাচনি প্রচারে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। সেইসময় তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়। বন্দুকবাজের নিশানা ট্রাম্পের কান ছুঁয়ে বেড়িয়ে যায়। কানের ডান অংশ ফুটো হয়ে যায়। তড়িঘড়ি এমারজেন্সি টিম এগিয়ে আসে। তাঁদের পাল্টা নিশানায় নিহত হয় হামলাকারী সহ দর্শক সারিতে থাকা আরও এক। আহত হয় দুজন।

ট্রাম্পের উপর হামলার পরই সমাজমাধ্যমে বাইডেন স্পষ্ট জানিয়েছিলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে হিংসার কোনও জায়গা নেই।’ তিনি আরও বলেছিলেন, ‘ট্রাম্প সুস্থ আছেন শুনে তিনি কৃতজ্ঞ। এই নিয়ে ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পও একটি খোলা চিঠিতে আমেরিকাবাসীর উদ্দেশে বার্তা দিয়েছিল যে, ‘রাজনৈতিক মতাদর্শ ঠিক রাখতে হবে। ভুল মতাদর্শ বদলাতে হবে। ভালবাসা বাড়াতে হবে।’

উল্লেখ্য, এই হামলার ঘটনায় হিংসার বিরুদ্ধে একজোট হয়েছে আমেরিকা। শাসকদল থেকে শুরু করে বিরোধী— সব নেতা সকলের মুখে এককথা ‘হিংসা বর্জন’ করো। ভালবেসে আপন করে নাও। উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন